Cricket-Rinku : টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সদ্যপ্রয়াত বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট রিঙ্কুর !
কিউ ইন্ডিয়া বাংলা :- সদ্য দেশের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং । ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি প্রথম একাদশে না থাকলেও দলের হয়ে ফিল্ডিং করেছেন । তিনিও ভারতের বিশ্বকাপ দলের অংশ । টুর্নামেন্ট জয়ের পরই সদ্যপ্রয়াত বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন রিঙ্কু । যা দেখে চোখে জল ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ।
টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন প্রয়াত হন ভারতীয় ক্রিকেটারের বাবা খানচন্দ্র সিং। সোশ্যাল মিডিয়া পোস্টে জাতীয় দলের এই ক্রিকেটার লিখেছেন “আপনাকে খুব মিস করব, জীবনের বড় আনন্দেও আপনার অভাব থাকবে”। বিশ্বজয়ের পর প্রয়াত বাবাকে খোলা চিঠি লিখলেন রিঙ্কু সিং। যা দেখে চোখে জল ভারতের ক্রিকেটপ্রেমীদের। বিশ্বকাপের মাঝেই প্রয়াত হন ভারতীয় ক্রিকেটারের বাবা । কিন্তু পিতার দাহকার্য সম্পন্ন করেই ফের দলের শিবিরে যোগ দেন রিঙ্কু। কিন্তু কেন? এই বিষয়ে রিঙ্কু নিজেই সোশাল মিডিয়ায় লিখলেন, ‘বাবাই শিখিয়েছে সবার আগে কর্তব্য। সেটা করতেই ফিরে গিয়েছিলাম।’
বিশ্বকাপের মাঝে বাবার অসুস্থতার খবর পেয়েছিলেন রিঙ্কু । তখন বাড়ি ফিরেছিলেন। কিন্তু পরে দেশের স্বার্থে দলের সঙ্গে যুক্ত হন। সেটাই যে শেষ দেখা হবে, তা হয়তো ভাবতে পারেননি ভারতের তারকা ব্যাটার। বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ । আর কিছুদিন পর শুরু হবে আইপিএল , রিঙ্কু সিং তার দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রস্তুতিতে নেমে পড়বেন।
