আজকের দিনেগ্রীন রুম

“ধুরন্ধর ২” এর ট্রেলারে বিধ্বংসী রূপে রণবীর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- প্রকাশ্যে এলো ধুরন্ধর ২ এর ট্রেলার । অতীতে বক্স অফিসে ঝড় তুলেছিল ছবির প্রথম পর্ব। দুর্দান্ত অ্যাকশন এর জন্যই দর্শকদের মন জয় করেছিল ছবিটি। ছবির মুক্তির পরে সিকুয়েলের অপেক্ষা করছিলেন দর্শকরা। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো ছবির ট্রেলার।

প্রসঙ্গত ধুরন্ধর ছবিতে অভিনেতা রণবীর সিং কে দেখা গিয়েছিল হামজা আলির চরিত্রে । দর্শকদের মনে একাধিক প্রশ্ন ঘুরপক্ষ ছিল তিনি কিভাবে পাকিস্তানে পৌঁছলেন কেনই বা এতগুলি পরিচয় বহন করে সেখানে থাকলেন এবং তার প্রকৃত পরিচয় কি ? সম্ভবত এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আসছে ছবির সিকুয়েল ‘ধুরন্ধর ২ ‘অর্থাৎ ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ । ছবিটির ট্রেলারের মুক্তি হয়েছে আজ সেখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে প্রথম পর্বের ছবির পর দর্শকদের মনে যে প্রশ্নগুলো দেখা দিয়েছিল তার উত্তর পাওয়া যাবে ।

ছবির প্রথম পর্বে আর মাদারবোর্ন বা অর্জুন রামপালের উপস্থিতি খুব বেশি দেখা যায়নি তবে দ্বিতীয় পর্বে তাদের উপস্থিতি বাড়বে বলে ইঙ্গিত ট্রেলারে। তাদের পরিকল্পনাতেই এক ভারতীয় গুপ্তচর কে পাকিস্তানের তৈরি করে পাঠানো হয় প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য। রেহমান ডাকাতকে খতম করে লিয়ারির অবস্থিত সম্রাট হয়ে ওঠে হামজা । এবার প্রশ্ন দর্শকদের এর পরবর্তী পর্বে কি হবে ? জানা যাচ্ছে এই ছবিটিতে রানবির সিং হামজা আলী নয় “জ্যাসকৃত সিং রঙ্গি” চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং । প্রথম পর্বের মতোই ছবিটিতে থাকছেন সঞ্জয় দত্ত ।

উল্লেখ্য ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ ‘ ছবিটি আগামী ১৯ শে মার্চ মুক্তি পেতে চলেছে। একই দিনে মুক্তি পাওয়ার কথা ছিল দক্ষিণী সুপারস্টার যশের ছবি “টক্সিক” । তবে তা মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে । ধুরন্ধরের দ্বিতীয় পর্বের ট্রেলার মুক্তির পরেই ভক্তদের মধ্যে তুমুল উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে। ছবির পরিচালক আদিত্য ধর তার এক্স হ্যান্ডেল থেকে ছবির ট্রেলার পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন “আপ পাকিস্তান কা মুস্তাকবিল হিন্দুস্তান ত্যার কারেগা “। ছবিটি যে মুখ্য ভূমিকা রয়েছেন রণবীর সিং, সারা অর্জুন, সঞ্জয় দত্ত, আর মাধবন এবং আরো অনেক কলাকুশলীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *