সেমিফাইনালে আগে ওয়াংখেড়ের পিচ ও দুই ক্রিকেটারের ফর্ম নিয়ে চিন্তায় ভারত
কিউ ইন্ডিয়া বাংলা : – এই নিয়ে শরবত তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে চলছে ভারত ও ইংল্যান্ড । ২০২২ এ সেমিফাইনালে ১০ উইকেটে ইংল্যান্ড হারিয়ে দিয়েছিল ভারতকে। তবে ২০২৪ এর সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল। তবে আজকের ম্যাচের আগে সাবধানে টিম ইন্ডিয়া। মেগা এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে ওয়াংখেড়ের সবুজ পিচ ও আইসিসি র্যাকিং এর শীর্ষে থাকা দুই খেলোয়াড়ের ফর্ম নিয়ে চিন্তা রয়েছে ।
প্রসঙ্গত দেশের মাটিতে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার অবশ্য সেই ওয়েস্ট ইন্ডিজকেই হারিয়ে সেমিফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। এবারের বিশ্বকাপের ভারতের সেমিফাইনালের প্রতিপক্ষ আরও ভয়ংকর। তাই প্রতিপক্ষকে সমীহ করছে ভারতীয় দল। মেগা এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে স্টেডিয়ামের সবুজ পিচ এবং ওপেনার অভিষেক শর্মা ও বরুন চক্রবর্তী ফর্ম নিয়ে কিছুটা উদ্বেগে সূর্যকুমার যাদবরা ।
ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ এখন সবুজ ঘাসে ভর্তি । গত ম্যাচের আগের দিন কোচ গৌতম গম্ভীর পিচ দেখতে চলে যান । বেশ কিছুক্ষণ তাকে পিচ কিউরেটরদের সাথে কথা বলতে দেখা যায় । নিয়মিত জল না দিলে পিচ ভেঙে যাবে। ঘাসও তাই রাখা হয়েছে। যাতে পিচের বাঁধুনি ‘জীবিত’ থাকে। কিন্তু এটা সত্যি যে, ভারতীয় শিবির ওয়াংখেড়ে বাইশ গজ নিয়ে যথেষ্ট চিন্তায় পড়েছে। টিমের বোলিং কোচ মর্নি মর্কেল বলে গেলেন, “প্রচণ্ড গরমের কারণে একটু জল দেওয়া হচ্ছে। পিচটা সামান্য নরম হয়ে রয়েছে। তাই একশো শতাংশ নিশ্চিত করে বুঝতে পারছি না, কী দাঁড়াবে শেষ পর্যন্ত?” যার মর্মর্থ সংশয়। কেউ কেউ পরে বললেন যে, পিচে যত ঘাস দেখা যাচ্ছে, অত মোটেও থাকবে না। ছেঁটে ফেলা হবে। ফেললেই ভালো। কারণ, ভারতীয় দলে জসপ্রীত বুমরাহ-অর্শদীপ সিংরা থাকলে, ইংল্যান্ডের জার্সিতেও একজন জোফ্রা আর্চার রয়েছেন। ভারতের মাটিতে কাপ সেমিফাইনালে একবার সবুজ পিচ পেয়ে গেলে, ব্রিটিশ পেসাররা ভয়ংকর হয়ে উঠতে পারেন ।ওয়াংখেড়ের পিচ ছাড়াও ভারতকে ভাবাচ্ছে অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্তীর ফর্ম। জিম্বাবোয়ের বিপক্ষে ৫৫ রানের ইনিংস ছাড়া তাকে এই বিশ্বকাপে ছন্দে পাওয়া যায়নি।অপরদিকে ভারতের রহস্য স্পিনার, যিনি বর্তমান টি টোয়েন্টি র্যাঙ্কিং এ এক নম্বর বোলার সেই বরুণ চক্রবর্তী গত তিন ম্যাচে সম্মিলিত ১২২ রান দিয়েছেন । যদিও তিনি এই বিশ্বকাপে ভারতের হয়ে সর্বাধিক (১২ ) উইকেট নিয়েছেন ।
তবে সেমিফাইনাল ম্যাচে কোনো বদল চান না কোচ গম্ভীর । ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যে একাদশ নেমেছিল তারাই ইংল্যান্ডের বিপক্ষে আজ নামবে , খবর ভারতীয় দল সূত্রে।
