হরমুজ প্রণালী স্বাভাবিক করতে নিরাপত্তা দেবে মার্কিন নৌবাহিনী- ইরানকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
কিউ ইন্ডিয়া বাংলা :- মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথভাবে ইরানের ওপর সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি সরবরাহকারী রাস্তায় বাধা সৃষ্টি করেছে তেহরান। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস হুঁশিয়ারি দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে চীন ও রাশিয়া ছাড়া অন্য কোন দেশের জাহাজ যাতায়াত করলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। এই আবহে গোটা বিশ্বে জ্বালানি তেল সরবরাহে ভাটা পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবার এই আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণালী দিয়ে জাহাজ পার করানোর আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন জাহাজ পার করার সময় মার্কিন নৌ বাহিনী জাহাজগুলির নিরাপত্তা দেবে । এবং একইসঙ্গে ইরানকে আরো বড় হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ অভিযানে ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। ইরানের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় অতি গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী পথ হরমুজ প্রণালী । সৌদি আরব, কুয়েত, ওমান, সংযুক্ত আরব আমিরশাহি থেকে পেট্রোলিয়াম জাতীয় পণ্য এই পথ দিয়ে পারস্য উপসাগরে পৌঁছায় এবং সেখান থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে । হরমুজ প্রণালী বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি বাড়তে শুরু করে। এবার এই আবহেই হরমুজ প্রণালীর ওপর হস্তক্ষেপের কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ মার্চ মঙ্গলবার ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন ” প্রয়োজনে আমেরিকার নৌবাহিনী যত তাড়াতাড়ি সম্ভব হরমুজ প্রণালী দিয়ে ট্যাংকারগুলিকে এসকর্ট করা শুরু করবে । যাই হোক না কেন আমেরিকা বিশ্বের অবাধে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে ” ।শুধু এখানেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট । তিনি আরো জানিয়েছেন ” শীঘ্রই তৃতীয় ধাপের হামলা শুরু হবে । তার কথায় অর্থনৈতিক ও সামরিক শক্তিতে আমেরিকা কটা পৃথিবীতে সব থেকে বেশি শক্তিশালী । তাই তাদের বিরুদ্ধে যাওয়ার আগে বিপক্ষের ফলাফলটা ভাবা উচিত । ইরানে হামলা প্রসঙ্গে তিনি বলেন প্রথম হামলা অপারেশন ফিউরির মাধ্যমে খামেনেই সহ ৪৯ জন শীর্ষ নেতা কে আমরা খতম করে দিয়েছি । তারপরের ধাপের নেতৃত্বরাও শেষ । এবার যারা বাকি আছে তাদের জন্য হামলার থার্ড ওয়েভ আসছে ” ।
মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের মন্তব্যে ইরানে বড় ধরনের কোন হামলার অশনি সংকেত দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা । এবং এরই সাথে বিশ্বের অনেক দেশ হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এই ঘোষণায় আশার আলো দেখছে ।
