আজকের দিনেখেলা

রিয়াধে ড্রোন হামলার পর সৌদি ত্যাগ রোনাল্ডোর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যপ্রাচ্যের একাধিক দেশের মত সৌদি আরবও যুদ্ধের কবলে । সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের ছোড়া দুটি ড্রোন আছড়ে পড়ে । তারপরই বড় পদক্ষেপ গ্রহণ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । তড়িঘড়ি সৌদি আরব ছেড়ে মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি ।

সূত্রের খবর রোনাল্ডো এবং তার সঙ্গী জর্জিনা রড্রিগেজ তাদের পাঁচ সন্তানকে নিয়ে সৌদি ছেড়ে মাদ্রিদের পথে রওনা দিয়েছেন। তার ৬১ মিলিয়ন ইউরোর ব্যক্তিগত বিমানে করে তিনি সৌদি ছাড়েন । ৪১ বছর বয়সী বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বর্তমানে আল নাসের ক্লাবে খেলেন । জানা গিয়েছে মিশরের উপর দিয়ে রোনাল্ডো ইতিমধ্যে নিরাপদে স্পেনে পৌঁছে গিয়েছেন । প্রসঙ্গত ২০২৪ সালে গালফ স্ট্রিম জি ২০০ বিমানটি বিক্রি করে ৬১ মিলিয়ন ইউরোর নতুন বিমানটি কেনেন তিনি। কালো রঙের বিমানটিতে ১৫ জনের বসার জায়গা রয়েছে। টেবিল সোফা সহ আলাদা স্যুট ও স্নানের জায়গা বিমানটিতে করা রয়েছে ।সামাজিক মাধ্যমে দেখা গিয়েছে মঙ্গলবার রিয়াদের মার্কিন দূতাবাসে আছড়ে পড়েছে ইরানি ড্রোন । দাউ দাউ করে জ্বলতে থাকা দূতাবাস ভবনের ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। সৌদি প্রশাসন সূত্রে খবর মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত হলেও হতাহাতের কোন খবর নেই।

গত ২৮ এ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকেই যুদ্ধ চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল বনাম ইরানের মধ্যে । সংঘর্ষ পাল্টা সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। হোয়াইট হাউস থেকে মধ্যপ্রাচ্যের দেশে বসবাসকারী সমস্ত নাগরিকদের দেশে ফেরার বার্তা দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী এই যুদ্ধ পরিস্থিতি অন্তত তিন থেকে চার সপ্তাহ চলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *