আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

ভোটের প্রস্তুতি নিয়ে আজই ভার্চুয়াল বৈঠকে নির্বাচন কমিশন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- গত ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়ে গিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা , আরো কিছু সাপ্লিমেন্টারি তালিকা কিছু দিনের মধ্যেই প্রকাশ হয়ে যাবে। এরই মধ্যে বাংলায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ সোমবার ২ রা মার্চ সকাল ১১ টায় জরুরী ভার্চুয়াল বৈঠক ডাকলো নির্বাচন কমিশন । রাজ্যের সব জেলাশাসক পুলিশ সুপার আইজি ডিআইজি পদমর্যাদার অফিসারদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার এবং এনফোর্সমেন্ট এজেন্সির প্রধানদের এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল উপস্থিত থাকবেন । আজ সারাদিন ধরে বৈঠক চলার কথা রয়েছে । গতকাল রবিবার পয়লা মার্চ ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসার কথা ছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষা ও ইডেনে টি-টোয়েন্টি ম্যাচের জন্য রাজ্য সরকার আপত্তি জানায়। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার করা নিয়ে সংশয় থেকেই এই আপত্তি বলে খবর সূত্রের । এই সফর বাতিল হওয়ার পর ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক সারবেন কমিশনের কর্তারা । কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ,সংবেদনশীল বুথ ,ভোটের দিনক্ষণ ঘোষণা সহ একাধিক বিষয়ে এই বৈঠকে আলোচনা করা হবে।

নির্বাচন কমিশনের এই ভার্চুয়াল বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল । এই বৈঠকের পর কমিশন কি জানায় সেদিকেই তাকিয়ে রয়েছে নির্বাচন মুখী বাংলার সমস্ত রাজনৈতিক দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *