হঠাৎ ই ট্রেনের ইঞ্জিন বিকল, প্রায় ৪৫ মিনিট দাড়িয়ে কলকাতা সাইরাং এক্সপ্রেস !
কিউ ইন্ডিয়া বাংলা :- ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নদীয়ার স্টেশনে দাঁড়িয়ে পরল দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। ভোগান্তিতে ট্রেনের যাত্রীরা । বিশেষত এসি কামরা যাত্রীদের ভোগান্তি বেশি হয়। আজ শনিবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগর স্টেশন থেকে বহরমপুর যাওয়ার পথে ধুবুলিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে কলকাতা সাইরাং এক্সপ্রেস। ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে দাড়ানোর পরেও ট্রেনটি ছাড়েনি।
স্থানীয় সূত্রের খবর, আজ আঠাশে ফেব্রুয়ারি শনিবার দুপুরে নদীয়ার কৃষ্ণনগর স্টেশন থেকে বহরমপুরের দিকে যাওয়ার পথে ধুবুলিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে কলকাতা সাইরাং এক্সপ্রেস । ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণে ৪৫ মিনিটেরও বেশি সময় ট্রেন দাঁড়িয়ে থাকে। রেল সূত্রের খবর রানাঘাট স্টেশন ছাড়ার পর থেকেই ট্রেনের ইঞ্জিনে সমস্যা দেখা গিয়েছিল। কৃষ্ণনগর ঢোকার আগে ট্রেনটিকে একবার দাঁড় করানো হয়। আবার এরপর ধীর গতিতে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছায়। রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা ট্রেনটি পরীক্ষা করে সবুজ সংকেত দিলে কৃষ্ণনগর থেকে ট্রেনটি ছাড়ে। কিন্তু পাঁচ মিনিট যেতে না যেতে ধুবুলিয়ার কাছে পুরোপুরি বন্ধ হয়ে যায় ট্রেনটি । ঘটনায় অত্যন্ত ক্রুদ্ধ হন যাত্রীরা । ট্রেনের এই দেরির কারণে তাদের সমস্ত প্ল্যান ওলট-পালট হয়ে গেল । যাত্রীরা অভিযোগ করেন ট্রেনে শৌচাগারে জল নেই সাফাই হচ্ছে না মাঝেমধ্যে এসি বন্ধ হয়ে যাচ্ছে । রেলের কোন কর্মী যাত্রীদের কে সঠিক কিছু জানাচ্ছে না । খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান । প্রাথমিক পরীক্ষার পরে তারা জানান পাওয়ার সাপ্লাই জনিত সমস্যার কারণে ইঞ্জিনটি পুরোপুরি বিকল হয়ে গিয়েছে । বিকল্প ইঞ্জিন টি ধুবুলিয়া থেকে যুক্ত করে সাইরাং এর উদ্দেশ্যে ট্রেনকে রওনা করার প্রক্রিয়া শুরু করেছে রেল।
পূর্ব রেলের এই এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে মিজোরামের আইজল শহরের মধ্যে চলাচল করে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতবছরের সেপ্টেম্বর মাসে এই এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছিলেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এই বিভ্রাটটি অপ্রত্যাশিত । ঘটনার কারণ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হবে ।
