টাকার বান্ডিল ভর্তি বিমান ভেঙে পড়লো বলিভিয়ার রাস্তায়
কিউ ইন্ডিয়া বাংলা :- আমেরিকা যুক্তরাষ্ট্রে তৈরি হারকিউলিস বিমান নোট পরিবহনের জন্য ব্যবহার করছিল বলিভিয়ার সেনাবাহিনী । কিন্তু বলিভিয়া রাজধানী না পেজ সহ এর কাজে ঘটলো দুর্ঘটনা । সাধারণত অমসৃণ রাস্তায় এই ধরনের বিমান অবতরণ করে কিন্তু এবারে দুর্ঘটনা এড়ানো গেল না । বিমান থেকে বহু টাকার নোট রাস্তায় ছড়িয়ে পড়ে সেগুলি কুড়োতে জড়োহন অনেক মানুষ। বিমানের ধ্বংসাবশেষের ধাক্কায় হাইওয়ের উপরে থাকা বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গিয়েছে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের ।
সূত্রের খবর, বলিভিয়া রাজধানী, লা পেজ লাগোয়া এল অলটো শহরে শুক্রবার ২৭ শে ফেব্রুয়ারি বিমান দুর্ঘটনাটি ঘটে । বলিভিয়ার সেনাবাহিনী দেশের প্রধান ব্যাংক থেকে সদ্য ছাপা নোটগুলি নিয়ে ওই বিমানে বেরিয়ে ছিল। দেশের বিভিন্ন শহরে নোটগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল, তার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা । এই দুর্ঘটনায় ভাইয়ের উপর দাঁড়িয়ে থাকা পনেরোটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে যাদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তারা বিমানের মধ্যে ছিলেন না রাস্তার উপরে গাড়িগুলিতে ছিলেন সেটা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।দুর্ঘটনার কয়েকটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয় যেগুলির সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা । দেখা যায় বিমানের ধ্বংসাবশেষ ক্ষতিগ্রস্ত গাড়ি এবং মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং রাস্তায় উপস্থিত থাকা লোকেরা বিমান থেকে পড়া টাকার নোট কুড়াতে শুরু করেছেন। স্থানীয় প্রশাসন তাদের সরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিল ।
১৯৫৪ সাল থেকে বিভিন্ন দেশে মালপত্র পরিবহনের কাজে হারকিউলিস বিমান ব্যবহার করা হয়ে আসছে । সেনা পরিবহন মুমূর্ষ রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা যেকোনো জরুরী কালীন পরিস্থিতিতে এই বিমানের ব্যবহার হয়। বলিভিয়ায় এই বিমানটি দুর্ঘটনার পিছনে যান্ত্রিক ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে । দুর্ঘটনার পরে বিমানের পাইলট এবং বিমানের ভিতরের যাত্রীদের বর্তমান অবস্থা কি সেটা এখনো অব্দি জানা যায়নি । দুর্ঘটনার পর ওই বিমানবন্দর থেকে সমস্ত রকমের বিমান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ।
