আজকের দিনেবিশ্বভারত

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ঢাকায় যাবেন কি মোদী?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি । পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সকল নিতে চলেছেন তারেক রহমান । ভারতেই ১৭ ই ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হতে চলেছে সেই শপথ গ্রহণের অনুষ্ঠান। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ ১৩ টি দেশের প্রধান কে আমন্ত্রণ জানানো হয়েছে ।

বিএনপির সূত্রে জানা গিয়েছে , বাংলাদেশের পার্লামেন্ট হাউসের হবে খালেদা পুত্র তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠান । ঐদিনই জয়ী সমস্ত সংসদরা শপথ নেবেন । বাংলাদেশের প্রধান নির্বাচনী আধিকারিক নাসির উদ্দিন এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন। নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা । আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে ভারত ,চীন ,পাকিস্তান ,সৌদি আরব ,তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী ,কাতার ,মালয়েশিয়া, ব্রুনেই ,শ্রীলঙ্কা, নেপাল ,মালদ্বীপ এবং ভুটান । কূটনৈতিক মহলের মধ্যে ভারতকে আমন্ত্রণের মধ্যে বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের । হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক খারাপ দিকে এগিয়েছিল । নতুন সরকারের আমলে সম্পর্ক কতটা মজবুত হবে সেদিকেও নজর রয়েছে গোটা বিশ্বের ।

এই অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত হওয়ার সম্ভাবনা খুবই কম । কারণ এই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে তার বিশেষ বৈঠক রয়েছে । প্রধানমন্ত্রী উপস্থিত না থাকলে তার জায়গায় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর অথবা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *