আজকের দিনেবাংলার আয়না

পকসো মামলা থেকে আদালতেই বিয়ে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- প্রেমের সম্পর্ক থেকে দায়ের হয়েছিল পকসো মামলা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষমেশ মিলন। উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা আদালতে ঘটল বিরল ঘটনা। আদালতের সম্মতি ও দুই পরিবারের উপস্থিতিতে আইনি জটিলতা কাটিয়ে চার হাত এক হল।

এই ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ৭ অক্টোবর। নদিয়ার এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গাইঘাটার এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। অভিযোগ ছিল, প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ওই নাবালিকাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। অন্তঃসত্ত্বাও হয়ে পড়ে সে। অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনে মামলা রুজু করে এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

গত মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে মামলার শুনানি ছিল। ততদিনে সময় বদলেছে। ওই নাবালিকা এখন প্রাপ্তবয়স্ক। ১৮ বছর পেরিয়ে তিনি যুবতী। শুনানির দিন আদালতে দাঁড়িয়ে উভয় পক্ষ বিচারকের কাছে জানান, তাঁরা অতীতের তিক্ততা ভুলে বৈবাহিক জীবন শুরু করতে চান। যুবতীও স্বেচ্ছায় ওই যুবকের সঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করেন।

সমস্ত দিক বিবেচনা করে বিচারক তাঁদের আবেদনে সম্মতি দেন। অভিযুক্ত যুবককে ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়। বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস জানান, “বিচারক তাঁদের আবেদনে সাড়া দিয়েছেন এবং জামিন মঞ্জুর করেছেন।”

জামিন পাওয়ার পর আদালত চত্বরে আইনজীবী ও দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতেই মালাবদল ও সিঁদুরদানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। এক পকসো মামলা এভাবেই শেষ হল বৈবাহিক বন্ধনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *