আজকের দিনেখেলা

প্রয়াত পিটি ঊষার স্বামী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- শুক্রবার ভোরে প্রয়াত ভারতীয় অ্যাথলেটিক্সের কিংবদন্তি পিটি ঊষার স্বামী ভি শ্রীনিবাসন (৬৭)। ভোররাতে আচমকাই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ভি শ্রীনিবাসনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ফোনে পিটি উষার সঙ্গে কথা বলে গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার আশ্বাস দেন। ক্রীড়াজগৎ ও রাজনৈতিক মহল থেকেও একের পর এক শোকবার্তা আসছে।

পরিবারের সদস্যদের থেকে জানা গিয়েছে, ভোররাতে হঠাৎ লুটিয়ে পড়েন ভি শ্রীনিবাসন। এর আগে তাঁর কোনও দীর্ঘমেয়াদি অসুস্থতার কথা জানা যায়নি। সব কিছু এতটাই আকস্মিক ছিল যে পরিস্থিতি সামাল দেওয়ার আগেই চিকিৎসকেরা মৃত্যুর কথা ঘোষণা করেন। এই অপ্রত্যাশিত প্রয়াণে পরিবার ও ঘনিষ্ঠ মহলে নেমে এসেছে গভীর শোক।

কেন্দ্রীয় সরকারের প্রাক্তন কর্মী ভি শ্রীনিবাসন বরাবরই ছিলেন পিটি উষার জীবনের নীরব শক্তি। ট্র্যাকে দৌড়ের লড়াই হোক বা পরে প্রশাসনিক দায়িত্ব ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়া থেকে রাজ্যসভায় মনোনয়ন উষার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পাশে থেকেছেন তিনি। প্রকাশ্যে খুব একটা আসতেন না, আলোয় থাকতে পছন্দ করতেন না। কিন্তু যাঁরা কাছ থেকে দেখেছেন, তাঁরা জানতেন উষার সাফল্যের ভিত গড়ে উঠেছিল তাঁর নিঃশব্দ সমর্থন আর নিরন্তর পাশে থাকার ওপরেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *