আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Sir-Election Commission : ভোটার তালিকায় গরমিল: রাতেই তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন…..

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- তৃণমূল কংগ্রেসের করা মামলার পরে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ভোটার তালিকার গরমিল সংক্রান্ত তথ্য প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার রাত সাড়ে ৯টার পর রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই তালিকা আপলোড করা হয়।

এই তালিকায় রয়েছে যাঁদের ভোটার তথ্যে সমস্যা আছে বা যাঁদের নাম বুথের সঙ্গে ঠিকভাবে যুক্ত হয়নি। কমিশন সূত্রে জানা গিয়েছে, আপাতত এই তালিকা শুধু ইআরও এবং এইআরও-রাই দেখতে পাচ্ছেন। সাধারণ ভোটাররা রবিবার সকাল থেকে গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস ও ওয়ার্ড অফিসে টাঙানো তালিকায় নিজেদের নাম দেখতে পারবেন।

এবার প্রকাশিত তালিকায় মোট প্রায় ১ কোটি ৫১ লক্ষ ভোটারের নাম রয়েছে। এর মধ্যে প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের তথ্যের মধ্যে গরমিল রয়েছে। আর ৩১ থেকে ৩২ লক্ষ ভোটারের নাম রয়েছে আনম্যাপড তালিকায়। এছাড়া শুনানির সময় প্রায় ১০ থেকে ১৫ শতাংশ ভোটার হাজির ছিলেন না বলেও জানা গিয়েছে।

তবে প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্ট যেখানে ২৪ জানুয়ারির মধ্যে তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল, সেখানে কেন এত দেরি হল? কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশের আগে একাধিক দফায় আলোচনা হয়। দিল্লি থেকেও পরামর্শ নেওয়া হয়। সব কাজ শেষ করেই রাতে তালিকা প্রকাশ করা হয়েছে।

কীভাবে অনলাইনে নিজের নাম দেখা যাবে, সে বিষয়ে এখনও পরিষ্কার কিছু জানায়নি নির্বাচন কমিশন। ফলে আপাতত ভোটারদের পঞ্চায়েত, ব্লক ও ওয়ার্ড অফিসে টাঙানো তালিকার দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *