Prawn-Stuffed Mocha Chop : ঘরোয়া আড্ডায় বানিয়ে ফেলুন চিংড়ির পুর ভরা মোচার চপ
কিউ ইন্ডিয়া বাংলা : বাড়ির কোনো আড্ডার মাঝে একটু খাওয়াদাওয়া না হলে বেশ জমে না (Prawn-Stuffed Mocha Chop)। আর সেই খাওয়াদাওয়াতে একটু ভাজাভুজি নাহলে কেমন যেন ফ্যাকাশে লাগে। এই ভাজাভুজির মধ্যে ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, মাছের চপ ইত্যাদি খেয়েই থাকি। কিন্তু এই সব থেকে বেরিয়ে যদি (Prawn-Stuffed Mocha Chop) অন্যরকম খাওয়া যায় তাহলে মন্দ হয়না। যদি করেন মোচার সাথে অল্প করে চিংড়ি মিশিয়ে যদি চপ বানানো যায় তাহলে আড্ডা জমে যাবে। প্রতিটি কামড়ে পাবেন ঝাল-মিষ্টির অপরূপ স্বাদ। চলুন শিখে (Prawn-Stuffed Mocha Chop)নিই সেই রেসিপি।
উপকরণ (Prawn-Stuffed Mocha Chop)
২ কাপ মোচা
৬টি চাপড়া চিংড়ি
স্বাদমতো নুন, চিনি
১ চা-চামচ গোলমরিচের গুঁড়ো
২ টেবিলচামচ লেবুর রস
আধ চা-চামচ জিরে
১ চা-চামচ আদাকুচি
১ টেবিলচামচ কাঁচালঙ্কাকুচি
১ চা-চামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ লঙ্কাগুঁড়ো
১ চা-চামচ ধনেগুঁড়ো
আধ চা-চামচ গরম মশলা গুঁড়ো
১ কাপ আলুসেদ্ধ
২ কাপ বিস্কুটের গুঁড়ো
২টি ডিম
পরিমাণমতো সাদা তেল
প্রণালী (Prawn-Stuffed Mocha Chop)
প্রথমে চিংড়িমাছ মাথা কেটে ফেলে পরিষ্কার করে নিন এরপর মাছে নুন, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো (Prawn-Stuffed Mocha Chop)মাখিয়ে রেখে দিন ১৫-২০ মিনিট রেখে ২ মিনিট কড়াইয়ে হালকা করে নেড়ে নিন। এরপর আগে থেকে ছাড়িয়ে রাখা মোচা প্রেসারে জল দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে জিরে-ফোড়ন, আদা-কাঁচালঙ্কা কুচি দিয়ে হালকা নেড়ে নিন। হালকা ভাজা হয়েছে গেলে মিশিয়ে দিন (Prawn-Stuffed Mocha Chop) সেদ্ধ করে রাখা মোচাটা। তারপর একে একে মিশিয়ে দিন সমস্ত মশলা, পরিমান মতো নুন, স্বাদমতো চিনি। সমস্ত মশলা দিয়ে মোচা ভালোভাবে ভেজে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে মিশিয়ে ফেলুন সেদ্ধ আলু ও বিস্কুট গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নিন (Prawn-Stuffed Mocha Chop) মিশ্রণটি। মিশ্রণটি ঠান্ডা হয়েছে গেলে অল্প করে হাতের তালুতে নিয়ে চ্যাপ্টা কোটে তার মধ্যে একটি করে চিংড়ি মাছ দিয়ে বোলের আকারে গড়ে নিন। এরপর বলগুলি নুন দিয়ে ফেটিয়ে রাখা ডিমের গোলায় ঢুবিয়ে বিস্কুট গুঁড়ো মাখিয়ে ডুবো তেলে লাল লাল করে ভেজে নিন। এরপর প্লেটে তুলে কাসুন্দি আর টম্যাটো সসের সাথে (Prawn-Stuffed Mocha Chop) পরিবেশন করুন চিংড়ির পুর ভরা মোচার চপ।
