আজকের দিনেবাংলার আয়নাভারতযেদিকে দু-চোখ যায়

Amrit Bharat EXP : শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু, সপ্তাহে কতদিন চলাচল করবে ট্রেনটি ? জেনে নিন এখনই ……

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- যাত্রা শুরু হল শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের। গতকাল ২৪ শে জানুয়ারি শনিবারেই অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হল বাংলা থেকে। এদিন রেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আজ থেকে রেল যোগাযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস ( ২২৫৮৭) শিয়ালদহ স্টেশন থেকে তার প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করল। এই প্রথমবারের মতো অমৃত ভারত শ্রেণির কোনও ট্রেন সরাসরি যুক্ত করল দেশের দুই প্রাচীন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক নগরী—কলকাতা ও বারাণসীকে।

রেলের তরফে আরও জানানো হয়েছে, এই যাত্রা যাত্রীদের জন্য এক অনন্য , অভূতপূর্ব অভিজ্ঞতা হতে চলেছে।  এই ট্রেনটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর অত্যাধুনিক প্রযুক্তি—ট্রেনের উভয় প্রান্তে ইঞ্জিন , যা ট্রেনটিকে আরও দ্রুতগামী করার পাশাপাশি যাত্রাকে করেছে আরও মসৃণ ও ঝাঁকুনিমুক্ত । আধুনিক কালের রেল যাত্রায় এটি এক নতুন দিগন্ত হিসাবে আত্মপ্রকাশ করেছে।

ট্রেনটির সময় সূচী:-

রেল সূত্রে জানা গেছে, শিয়ালদহ–বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস ( ২২৫৮৭) প্রতি সপ্তাহে তিন দিন চলবে । শনিবার, সোমবার ও বুধবার সন্ধ্যা ৭:৩০ টায় শিয়ালদহ থেকে ছাড়বে ।

ট্রেনটি প্রথম প্রধান স্টেশন দুর্গাপুরে পৌঁছবে ৯:১৯ টায় এবং ছাড়বে ৯:২১ টায়। এরপর আসানসোল জংশনে পৌঁছবে ৯:৪২ টায় ও ছাড়বে ৯:৪৫ টায়, মধুপুর জংশনে পৌঁছবে ১০:৩৫ টায় ও ছাড়বে ১০:৩৭ টায় এবং জসিড জংশনে পৌঁছবে ১০:৫৬ টায় ও ছাড়বে ১০:৫৮ টায়।

পরদিন  ট্রেনটি পাটনা জংশনে পৌঁছবে ভোররাত ২:৪৩ টায় ও ছাড়বে ২:৫০ টায়, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছবে ভোর ৬:১০ টায় ও ছাড়বে ৬:১৫ টায় এবং সকাল  ৭:২০ টায় শেষ গন্তব্য বারাণসী স্টেশনে পৌঁছবে।

অপরদিকে, ২২৫৮৮ নম্বর বারাণসী–শিয়ালদহ অমৃত ভারত এক্সপ্রেস প্রতি সপ্তাহে তিন দিন—শুক্রবার, রবিবার ও মঙ্গলবার রাত ১০:১০ মিনিটে বারাণসী থেকে ছাড়বে এবং পরদিন সকাল ৯:৫৫ টায় শিয়ালদহে পৌঁছবে।

ট্রেনটি ১১ ঘণ্টা ৫০ মিনিট সময়ে মোট ৭৭২ কিমি পথ পাড়ি দেবে। 

এই ট্রেনটির মোট কোচের সংখ্যা ১৮টি। এর মধ্যে রয়েছে ৮টি স্লিপার ক্লাস কোচ, ৮টি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ এবং ২টি এলএসএলআরডিপিপি (দিব্যাঙ্গজন-বান্ধব) কোচ।

শিয়ালদহ স্টেশন থেকে অমৃত ভারত ট্রেনের সূচনা, বাংলার রেল যাত্রার ইতিহাসে ঐতিহ্যবাহী মাইলফলক হিসেবে খোদাই থাকবে । ট্রেনের আধুনিক প্রযুক্তি এই দীর্ঘ রেলযাত্রাকে যাত্রীদের কাছে আরো প্রাণবন্ত করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *