Uncategorized

Farooq Abdullah : ভাঙন নয়, ঐক্যবদ্ধই এনসি! ১৭ বিদ্রোহী বিধায়ককে নিয়ে বৈঠকের পর বার্তা ফারুকের

কিউ ইন্ডিয়া বাংলা, জম্মু ও কাশ্মীর:- দলের অভ্যন্তরে ভাঙন বা বিবাদের কোনও সম্ভাবনাই নেই! (Farooq Abdullah) এমনই দাবি করলেন জম্মু-কাশ্মীরের শাসক দল ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সভাপতি ফারুক আবদুল্লা। দলের ‘বিদ্রোহী’ (Farooq Abdullah) বিধায়কদের নিয়ে বৈঠক করেন তিনি। ফারুকের দাবি, ওই বিধায়কদের উত্থাপিত ‘প্রকৃত সমস্যাগুলি’ নিয়ে আলোচনা হয়েছে। সেই সমস্যাগুলি সমাধানের জন্য ধাপে ধাপে পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দেন জম্মু-কাশ্মীরের (Farooq Abdullah) প্রাক্তন মুখ্যমন্ত্রী।

 

শুক্রবার শ্রীনগরে ১৭ জন ‘বিদ্রোহী’ বিধায়কের সঙ্গে বৈঠকে বসেছিলেন ফারুক (Farooq Abdullah)। সেই বৈঠকের পর তিনি বলেন, ‘‘ন্যাশনাল কনফারেন্স নানা ভাবে ভাগ হয়ে যাচ্ছে— এ ধরনের খবর সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। আমরা ঐক্যবদ্ধই রয়েছি (Farooq Abdullah)। আমাদের দল কখনও বিভক্ত হয়নি, হবেও না। আমরা ওঁদের (বিদ্রোহী বিধায়ক) সঙ্গে কথা বলেছি। ওঁদের অভিযোগ শুনেছি। দ্রুত পদক্ষেপ করার আশ্বাসও (Farooq Abdullah) দেওয়া হয়েছে।’’

 

বিদ্রোহের সুর শোনা গিয়েছিল এমন বিধায়ক মোবারক গুল এবং নাজির গুজেরিককে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ফারুক (Farooq Abdullah)। সঙ্গে ছিলেন দলের সহ-সভাপতি তথা জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁদের পাশে নিয়েই ফারুক বলেন, ‘‘রাজ্যের মর্যাদা, ৩৭০ এবং ৩৫এ ধারার জন্য আমাদের সংগ্রাম চলছে, (Farooq Abdullah) চলবে।’’

 

বিদ্রোহের সূত্রপাত মন্ত্রিসভার রদবদলের পর থেকেই (Farooq Abdullah)। সরকারি ও সাংগঠনিক কার্যক্রমে ব্যাপক সংস্কার, ওমরের উপদেষ্টা নাসির আসলাম ওয়ানির অপসারণ এবং উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধরীর হাতে থাকা সড়ক এবং ভবন দফতর পুনর্বণ্টনের দাবিও ওঠে বিদ্রোহ শিবির থেকে (Farooq Abdullah)। গত ২৭ অক্টোবর এনসি-র ১৭ জন বিধায়ক আলাদা করে বৈঠক করেন। একগুচ্ছ দাবি জানিয়ে যৌথ প্রস্তাবও পেশ করেন তাঁরা। তার পর থেকেই ন্যাশনাল কনফারেন্সে ভাঙনের গুঞ্জন শুরু হয়।

 

গত ২৭ অক্টোবরই ওমর তাঁর মন্ত্রিসভার (Farooq Abdullah) সম্প্রসারণ এবং পুনর্গঠন করেছিলেন। সেই বিষয় প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই দলের অন্দরে বিদ্রোহের সুর ওঠে। গত কয়েক দিনে সেই সুর কয়েক গুণ বেড়ে যায় (Farooq Abdullah)। মন্ত্রিসভায় ঠাঁই না-হওয়ায় প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছিলেন মোবারক গুল, নাজির গুজেরিকেরা। তবে শুক্রবারের বৈঠকের পর আশাবাদী তাঁরা। মোবারক বলেন, (Farooq Abdullah) ‘‘আমরা নেতৃত্বের সঙ্গেই আছি।’’ আপাতত ভাঙনের গুঞ্জনে ইতি টানতে চাইছে এনসি নেতৃত্ব। এখন দেখার, ফারুকের আশ্বাসের পর বিদ্রোহী শিবিরের ক্ষোভ কতটা প্রশমিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *