SHAMIM AHAMED : সই করেও পালটি! ঋতব্রত শিবির ছেড়ে মমতার পাশে মগরাহাটের বিধায়ক
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- এই শিবির, ওই শিবিরে যাতায়াত চলছেই (SHAMIM AHAMED)। এতদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে পরিচিত ছিলেন। এমনকী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হওয়ার প্রস্তাবনাতেও সই করেছিলেন (SHAMIM AHAMED)। কিন্তু কয়েকমাসের মধ্যেই পালটি! মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ নির্বাচন কমিশনে চিঠি লিখে নিজের অবস্থান (SHAMIM AHAMED) স্পষ্ট করলেন।
শামিম জানালেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, (SHAMIM AHAMED) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শিবিরের সদস্য। সেইসঙ্গে কমিশনের কাছে শামিমের আবেদন, (SHAMIM AHAMED) ঋতব্রত শিবির থেকে যদি তাঁর কোনও হলফনামা দেওয়া হয়, তাহলে তা যেন উপেক্ষা করেন নির্বাচন কমিশনের কর্তারা।
ছাব্বিশের ভোটের পর প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ (SHAMIM AHAMED) দ্বন্দ্বের জেরে দ্বিধাবিভক্ত হয়ে যায়। নির্বাচন কমিশনের রায়ে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (SHAMIM AHAMED) দলের নাম হয় গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় শিবিরে যোগ দিয়েছিলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদ। বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (SHAMIM AHAMED) পক্ষে যে বিধায়করা সই করেছিলেন, তাতেও শামিমের নাম ছিল।
তবে বৃহস্পতিবার দেখা গেল সম্পূর্ণ উলটো চিত্র! (SHAMIM AHAMED) ডায়মন্ড হারবারের সাংসদ তথা মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা যায় শামিমকে (SHAMIM AHAMED)। এরপর রাতেই নির্বাচন কমিশনকে ইমেল করে মগরাহাট পশ্চিমের বিধায়ক জানিয়ে দেন, তিনি মমতা-তৃণমূলের সঙ্গেই আছেন। মমতা ও অভিষেক তাঁর নেতানেত্রী।
উল্লেখ্য, শামিমের আগে আরেক বিধায়ক আমডাঙার কাসেম সিদ্দিকিও (SHAMIM AHAMED) একইভাবে শিবির বদল করেছিলেন। সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট অভিযোগ তুলেছিলেন, ভুল বুঝিয়ে ঋতব্রত শিবিরে তাঁকে টানা হয়েছিল, (SHAMIM AHAMED) কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। সেসময় কালীঘাট তৃণমূলের তরফে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ দাবি করেছিলেন, তাঁদের সঙ্গেই রয়েছেন সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক (SHAMIM AHAMED)। প্রযোজনে গোপন ব্যালটে ফ্লোর টেস্ট হোক। এরপর বৃহস্পতিবার মগরাহাট পশ্চিমের বিধায়কও একইভাবে নিজের অবস্থান বদল করলেন।
