আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

৭ ঘণ্টায় ৭০০ অভিযোগ নিয়ে কমিশনে তৃণমূল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা:- আজ বঙ্গে প্রথম দফার নির্বাচন। সেই নির্বাচনে দুপুর ২টো পর্যন্ত কমিশনের কাছে ৭০০-র বেশি অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এর মধ্যে প্রায় ১০০টি অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার বিধানসভা নির্বাচন হচ্ছে। এসআইআরের পর এই নির্বাচনে দলে দলে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল থেকে বেশ কয়েকটি বুথে ইভিএম খারাপ থাকার খবর সামনে আসতে থাকে। বড়ঞা বিধানসভার ১৫৬ নম্বর বুথ, শমসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ২১২ নম্বর বুথ, মুর্শিদাবাদের কান্দি বিধানসভার ১৩০ নং বুথ, কোচবিহার টাউন হাই স্কুলের ২২৯ নম্বর বুথ সহ বিভিন্ন বুথে ইভিএম খারাপ থাকায় দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। এই সব নিয়েই নির্বাচন কমিশনে অভিযোগ জানান তৃণমূল কংগ্রেস।

যদিও এদিন কৃষ্ণনগরে সভা করতে গিয়ে নরেন্দ্র মোদি দাবি করেন, ৫০ বছরে প্রথমবার হিংসামুক্ত ভোট দেখছে বাংলা। রেকর্ড সংখ্যক ভোটদান হচ্ছে বলে কমিশনের প্রশংসা করেন তিনি। মোদি বলেন, ‘‘আমি যত দিন রাজনীতিতে এসেছি, বলতে পারি গত ৫০ বছরে প্রথম এমন নির্বাচন হচ্ছে, যেখানে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে। আগে তো লোককে ফাঁসিতে ঝুলিয়ে বলত আত্মহত্যা করেছে। আমি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *