আজকের দিনেপূজা দর্পনবাংলার আয়না

Dhanteras : ধনতেরসের দিন মধ্যবিত্তরাও সোনা কিনুন কিছু সাধারন টিপস মাথায় রেখে

কিউ ইন্ডিয়া বাংলা : সামনেই বাঙালীর আরেক বড় উৎসব দীপাবলি (Dhanteras)। যার একদিন আগে ধনত্রয়োদশী অর্থাৎ আমরা সহজভাবে যাকে ধনতেরস বলে থাকি। এই ধনতেরস মূলত মাড়োয়ারী, গুজরাটি ও বিহারীদের উৎসব (Dhanteras)। কিন্তু যুগের পরিবর্তনের সাথে সাথে বাঙ্গালীরাও এই দিনটিকে পালন করেন। শোনা যায়, সমুদ্রমন্থনের পর এই দিনেই অমৃতের ভাণ্ড হাতে ধন্বন্তরি উঠে এসেছিলেন। এর সেই ধন্বন্তরি উঠে আসার দিনটিকেই ধনতেরস (Dhanteras) হিসাবে পালন করা হয়। আর সর্বরোগহর সেই অমৃতের স্পর্শেই সবরকম রোগবালাই এমনকী, মৃত্যু থেকেও সুরক্ষিত হয়েছিলেন দেবতারা। তাই এইদিনতে শুভ দিন হিসাবে পালন করেন গৃহস্থরা। বিভিন্ন মূল্যবান ধাতু কিনে থাকেন এই দিন। আর এই ধাতু কেনার তালিকায় প্রথমেই থাকে সোনার (Dhanteras) কেনার কথা।

 

এই দিন সোনা কেনার চাহিদা বেশি পরিমানে দেখা যায় সমস্ত মানুষের মধ্যে (Dhanteras)। এই দিন সোনা কেনা নাকি খুবই শুভ বলে মনে করেন গৃহস্থরা। কিন্তু ২০২৬ সালে দাঁড়িয়ে একজন মধ্যবিত্তের জন্য সোনা কেনাটা একটু বেশি কষ্টের (Dhanteras)। তা বলে কি ধনতেরসের দিন সোনা কিনবেন না? তা কি কখন হয়। সাধ্য থাকলে অবশ্যয় কিনবেন। কিন্তু নিজের পকেট বুঝে। আর কষ্টের টাকা দিয়েই যখন সোনা কিনবেন তাহলে তো খাঁটি সোনায় কিনবেন (Dhanteras)। অল্প টাকায় খাঁটি সোনা কেনার জন্য কিছু বিষয় মাথায় রাখুন।

 

  1. বাজারে এখন তিন ধরনের ক্যারটের সোনা কিনতে পাওয়া গিয়ে থাকে (Dhanteras)। কিন্তু আপনি যদি সোনা কেনেন তাহলে হলমার্কযুক্ত ২৪ ক্যারট সোনায় কিনবেন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) হিসেবে ২৪ ক্যারটের (Dhanteras) হলমার্ক দেখেই কিনুন।
  2. সোনার দোকানে গিয়ে একটু দরদাম করবেন (Dhanteras)। বড়ো হাইফাই দোকান দেখে ভাববেন না লোকে কি বলবে। সোনার দোকানে মেকিং চার্জ হিসাবে একটা মূল্যধারণ করা থাকে। আপনি দরদাম করে যদি সেটা কমাতে পারেন তাহলে অনেকটা টাকা আপনার বেঁচে যায়। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের (Dhanteras) মতো ধনতেরসে দোকানের মেকিং চার্জের ওপর কিছু অফার দেওয়া হয়ে থাকে।
  3. কোনো একটা দোকানে ঢুকে সহজেই সোনা কিনে ফেলবেন না। (Dhanteras) কয়েকটা দোকান ঘুরে তারপর কিনবেন। কারন অনেক সময় দেখা যায় বিভিন্ন দোকানে বিভিন্ন মেকিং চার্জ। (Dhanteras) যে দোকানে একটু মেকিং চার্জ কম পাবেন সে দোকানে সোনা কিনুন।
  4. দোকান থেকে কেনার সময় অবশ্যই করে ইনভয়েস অবশ্যই নেবেন (Dhanteras)। এই ইনভয়েস পরবর্তীতে সোনা বিক্রির সময় কাজে লাগে। আয়করের হিসাবনিকাশের ক্ষেত্রেও ইনভয়েস থাকা জরুরি।

 

সোনা কেনার আগে ও পরে তার ওজন অবশ্যই দেখে নিন। বর্তমানে এখন ডিজিটাল দাঁড়িপাল্লায় সাধারণত সোনা মাপা হয়। (Dhanteras) আপনি নিজের চোখে ওজন না দেখে বিশ্বাস করবেন না।  আপনি সঠিক ওজন না দেখে কখনই সোনা কিনবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *