IPL 2027 : নিলামের আগেই বড় চমক! খলিলকে ছেড়ে লিভিংস্টোনকে নিল চেন্নাই, একদিনে ৪ ক্রিকেটারের ট্রেড
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আইপিএল নিলামের আগে বড়সড় দলবদল (IPL 2027)। অর্ধেকেরও কম বেতন নিয়ে ধোনির চেন্নাই সুপার কিংসে যোগ দিলেন ইংরেজ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। বদলে চেন্নাই থেকে সানরাইজার্স হায়দরাবাদে যোগ দিচ্ছেন সিএসকের পেস বিভাগের অন্যতম ভরসা খলিল আহমেদ (IPL 2027)। আরও দুই ক্রিকেটার অদলবদল করে নিল দুই দল।
আইপিএলের নিলাম আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় আয়োজিত হতে চলেছে (IPL 2027)। তার আগে ক্রিকেটারদের রিটেন এবং রিলিজ করার জন্য দিন নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর। তবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ক্রিকেটারদের ট্রেড করা যাবে (IPL 2027)। এই ট্রেড উইনডো-তেই বড়সড় দলবদল।
গত বছর সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে ১৩ কোটি টাকায় যোগ দেন লিভিংস্টোন (IPL 2027)। কিন্তু সেভাবে দলে সুযোগও পাননি, যেটুকু সুযোগ পেয়েছেন কাজেও লাগাতে পারেননি। ফলে তাঁকে এই মরশুমে হায়দরাবাদ ছেড়ে দেবে সেটা প্রত্যাশিতই ছিল। লিভিংস্টোন মাত্র ৬ কোটি টাকায় যোগ দিচ্ছেন চেন্নাইয়ে (IPL 2027)। অর্থাৎ আগের তুলনায় অর্ধেকেরও কম বেতনে খেলবেন তিনি। লিভিংস্টোন যোগ দেওয়ায় লোয়ার মিডল অর্ডারে ভরসার জায়গা পেল চেন্নাই।
তবে শুধু লিভিংস্টোন নন, এক অজি অলরাউন্ডারও যোগ দিচ্ছেন চেন্নাইয়ে (IPL 2027)। তিনি জ্যাক এডওয়ার্ডস। আগের মরশুমে ৩ কোটি টাকায় সানরাইজার্সে যোগ দেন এডওয়ার্ডস। আগামী মরশুমে তিনি ওই একই টাকায় খেলবেন চেন্নাইয়ে। উলটো দিকে চেন্নাই থেকে হায়দরাবাদে যোগ দিচ্ছেন দুই পেসার (IPL 2027)। একজন খলিল আহমেদ, অপরজন নাথান এলিস। একসময় খলিল জাতীয় দলের চৌহদ্দিতেই ছিলেন। কিন্তু চোট আঘাতজনিত সমস্যায় তিনি গত কয়েক মরশুমে ভুগছেন। গত মরশুমেও মাত্র পাঁচ ম্যাচ খেলেন তিনি। সেই খলিলকে ৪.৮ কোটি টাকাতেই দলে নিল হায়দরাবাদ। একইভাবে এলিস দু’কোটি টাকায় যোগ দিলেন (IPL 2027) এসআরএইচে।
এই মরশুমের আইপিএল দলবদলের বাজারে এ পর্যন্ত হট টপিক হার্দিক পাণ্ডিয়া (IPL 2027)। আগামী মরশুমে তিনি কোন দলে খেলবেন, তা নিয়ে বিবিধ জল্পনা শোনা যাচ্ছে। যারা হার্দিককে দলে চাইছে তাঁদের তালিকায় নাম রয়েছে চেন্নাই সুপার কিংসও। (IPL 2027) তবে হার্দিককে পাওয়ার দৌড়ে এগিয়ে কেকেআর এবং রাজস্থান রয়্যালস।
