আজকের দিনেবিশ্বরাজনীতি

Bangladesh-Hasina-Protests : হাসিনা ফেরার আগেই শ্রমিক বিক্ষোভে উত্তাল বাংলাদেশ, সামাল দিতে মাঠে বিজিবি !

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ। বস্ত্র শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে শুরু হওয়া বিক্ষোভে জ্বলছে ঢাকার আশপাশের শিল্পাঞ্চল। পরিস্থিতি সামাল দিতে আধাসেনা ও ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।(Bangladesh-Hasina-Protests)

মঙ্গলবার সকাল থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মিরপুর, কালশী, সাভার, আশুলিয়া, গাজীপুরে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আবদুল্লাহপুর-বাইপাইল জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ পালটা কাঁদানে গ্যাস ছোঁড়ে।

কেন এই বিক্ষোভ? বর্তমানে বাংলাদেশের বস্ত্র শ্রমিকরা ১২,৫০০ টাকা বেতন পান। তা বাড়িয়ে ৩০,০০০ টাকা করার দাবি তুলেছেন তাঁরা। মালিকপক্ষ ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিলেও তা মানতে নারাজ শ্রমিকরা। এই অস্থিরতার জেরে ইতিমধ্যে ৫২৯টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে, কর্মহীন প্রায় ১০ লক্ষ শ্রমিক।(Bangladesh-Hasina-Protests)

পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর, কোনাবাড়ীতে ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়ায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি চলছে। পুলিশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৩ জনকে গ্রেপ্তার করেছে।

এই ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র দেখছে তারেক সরকার। শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘ডিসেম্বরের আগে বস্ত্রশিল্পকে অস্থির করার চেষ্টা চলছে।’ উল্লেখ্য, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক, বছরে ৫৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। Levi’s, Zara, H&M-এর মতো ব্র্যান্ডের পোশাক এখানে তৈরি হয়, তাই কারখানা বন্ধে বড় ক্ষতির আশঙ্কা।(Bangladesh-Hasina-Protests)

হাসিনার প্রত্যাবর্তনের বার্তার মধ্যেই শ্রমিক অসন্তোষ বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি বস্ত্রশিল্পকে নাড়িয়ে দিয়েছে। বিজিবি নামিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে প্রশাসন। বিশেষজ্ঞরা মনে করছেন, বেতন সমস্যার দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *