Shruti–Swornendu : শাস্ত্রমতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছে রাঙা বউ ও পরিচালক
কিউ ইন্ডিয়া বাংলা : এবার বৈদিক মতে বিয়ের বাঁধনে যুক্ত হতে চলেছে অভিনেত্রী ও পরিচালক (Shruti–Swornendu)। আইনি বিয়ের বছর তিনেক পেরিয়ে যাওয়ার পর, চলতি বছরে সামাজিক বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী শ্রুতি সাহা ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Shruti–Swornendu)। হাতে গোনা কয়েকজন বন্ধু ও দুই পরিবারের সদস্যদের নিয়ে গত ২৩ সালের জুলাই মাসে সইসাবতের মাধ্যমে আইনি বিয়ের বন্ধনে আবদ্ধ হন দম্পতি। সইসাবতে বিয়ে সম্পন্ন করলেও বড়োদের আশীর্বাদে মালাবদল, সিন্দুরদান সেরে ফেলেন তারা (Shruti–Swornendu)। ছিল না শুধু কোন ছাঁদনাতলা। কিন্তু এই বিবাহে মানেননি তারা কালরাত্রি ও বউভাতের কোন নিয়ম। একদমই ভিন্নভাবে নিজেদের জীবনের পথ চলা শুরু করেছিলেন দম্পতি (Shruti–Swornendu)।
অভিনেত্রী ও পরিচালক (Shruti–Swornendu) তাদের আইনি বিয়ের সময় সকলকে জানিয়েছিলেন পরবর্তীতে তারা সামাজিক মতে বিয়ে করবেন। যেমন কথা তেমনি কাজ। এবার তিন বছর বাদ অগ্নিসাক্ষী করে বিয়ে করতে চলেছেন শ্রুতি ও স্বর্ণেন্দু (Shruti–Swornendu)। চলতি বছরেরই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী ও পরিচালক। ইতিমধ্যেয় অভিনেত্রী শ্রুতি আইবুড়ো ভাত খাওয়ার মুহুর্তের ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের মধ্যে। দুজনের (Shruti–Swornendu) বাড়িতেই চলছে এখন জোরকদমে বিয়ে বাড়ির তোড়জোড়।
জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসেই বিয়ে হওয়ার কথা ঠিক হয়েছিল অভিনেত্রী ও পরিচালকের (Shruti–Swornendu)। কিন্তু গত বছর জুন মাসে অভিনেত্রীর জ্যেঠু মারা যাওয়ায় কালশৌচ চলে তাদের একবছর ধরে। যার ফলে বিয়ের তারিখ পিছিয়ে চলতি বছরের ডিসেম্বর মাসে শাস্ত্রমতে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা (Shruti–Swornendu)। আইনিমতে বিয়ের সময়ে মালাবদল, সিঁদুরদান হলেও হয়নি কোন মন্ত্রোচ্চারণ, সম্প্রদান কিংবা কোন গোত্রান্তর। সেই প্রেক্ষিতেই আগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরার পরিকল্পনা ছিল শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দারের (Shruti–Swornendu)। তাই ডিসেম্বর মাসেই শাস্ত্রমতে বৈবাহিক বন্ধনে সিঁদুরে রাঙতে চলেছেন টলিপর্দার ‘রাঙা বউ’।
