Mutton Kosha : ভাইফোঁটার দিনে লুচি বা ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম মাটন কষা
কিউ ইন্ডিয়া বাংলা : সামনেই আসছে বাঙালীর আরেক উৎসব কালীপূজো (Mutton Kosha)। আর কালীপূজোর দুটো দিন পরেই ভাইফোঁটা। ভাইফোঁটা মানেই খাওয়াদাওয়া হইহুল্লোর। মাটন ছাড়া আবার বেশ জমেনা আনন্দ। গরম ভাতের সাথে বা লুচির সাথে ভাইফোঁটার দিনে যদি মেনুতে যদি মাটন(Mutton Kosha) না থাকে তাহলে কেমন যেন ফ্যাকাসে লাগে উৎসবের আমেজ।
উপকরণ (Mutton Kosha)
৭৫০ গ্রাম মটন (দেড় ইঞ্চি করে টুকরো করা)
৮টি শুকনোলঙ্কা
১ চা-চামচ গোটা সর্ষে
আধ চা-চামচ মেথি দানা
আধ চা-চামচ গোটা জিরে
১ চা-চামচ মৌরি
১ চা-চামচ কালোজিরে
৫টি লবঙ্গ
৪-৫ টেবিলচামচ সর্ষের তেল
৪টি মাঝারি পেঁয়াজ (কুচোনো)
১ টেবিলচামচ আদা (কুচোনো)
২ টেবিলচামচ রসুন (কুচোনো)
৪টি মাঝারি টম্যাটো বাটা
আধ চা-চামচ হলুদগুঁড়ো
১ চা-চামচ লঙ্কাগুঁড়ো
১ টেবিলচামচ লেবুর রস
স্বাদমতো নুন
২ টেবিলচামচ টাটকা ধনেপাতা (কুচোনো)
প্রণালী (Mutton Kosha)
প্রথমে মাটন ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো,(Mutton Kosha) অল্প লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, টম্যাটো বাটা ও সামান্য সর্ষে তেল দিয়ে মাখিয়ে রেখে দিন ৩০-৪০ মিনিটের মতো। অন্যদিকে গ্যাস জালিয়ে শুকনো কড়াইয়ে তাতে কয়েকটা শুকনোলঙ্কা, সর্ষে, মেথি, জিরে, মৌরি, কালোজিরে এবং লবঙ্গ ২-৩ মিনিট ধরে ভেজে ঠাণ্ডা করে গুঁড়িয়ে নিন ভালো করে(Mutton Kosha)। তারপর কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুঁচি ভাজতে থাকুন। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে মশলা মাখিয়ে রাখা মাটন ঢেলে দিন কড়াইয়ে এরপর বেশি তাপে বেশ ২০-৩০ মিনিট ধরে ভালো করে কসিয়ে নিন। যখন মাংস থেকে হালকা তেল ছেড়ে আসবে তখন গরম জল ঢেলে দিন কিছুটা পরিমাণ(Mutton Kosha)। এরপর চাপা দিয়ে মাংস সেদ্ধ হতে দিন বেশ কিছুটা সময় ধরে। মাঝে মাঝে ঢাকা খুলে মাংস ওপর নিচ করে নাড়াচাড়া করে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে, আগে থেকে গুঁড়িয়ে রাখা গরম মশলা ও ধনেপাতা কুঁচি ছড়িয়ে নামিয়ে নিন। লুচি বা গরম ভাতের সাথে ভাইফোঁটার দিন পরিবেশন করুন গরম গরম মাটন কষা(Mutton Kosha)।
