Suvendu Adhikari : নন্দীগ্রাম ও রেজিনগরে জয়ী ২ বিধায়কের শপথগ্রহণ বিধানসভায়, শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর পর বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী দুই বিধায়ক (Suvendu Adhikari)। নন্দীগ্রামের হাসিরানি রথ ও রেজিনগরের শাখারভ সরকারকে শপথ বাক্য পাঠ করালেন স্পিকার রথীন্দ্রনাথ বসু। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জয়ের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৭ থেকে ২০৯ (Suvendu Adhikari)। শপথ অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও দুই বিধায়ককে শুভেচ্ছা জানান।
বিধানসভায় দাঁড়িয়ে নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। বিজেপিকে সংখ্যালঘু-বিরোধী বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ নস্যাৎ করে তিনি বলেন, “অনেকেই বিজেপিকে সাম্প্রদায়িক পার্টি বলে রাজনীতি করে খেয়েছেন। রেজিনগরে ৭০ হাজার মহিলা অন্নপূর্ণা যোজনায় উপকৃত, তাদের মধ্যে ৩৫ হাজার মহিলাই সংখ্যালঘু পরিবারের।” (Suvendu Adhikari) রেজিনগরে ৩০০টির মধ্যে ২০০টি সংখ্যালঘু অধ্যুষিত বুথে ৭৫ হাজার ভোটের ব্যবধানে জয়কে উন্নয়নের জয় বলে ব্যাখ্যা করেন তিনি।
নন্দীগ্রাম আসন ছাড়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, (Suvendu Adhikari) “আমি ভবানীপুর না ছাড়লে যাঁকে দু’বার হারিয়েছি, তিনি আবার সুযোগ পেয়ে যেতেন। তাই নন্দীগ্রাম ছাড়তে হয়েছিল।” নন্দীগ্রামে হাসিরানি রথ ১ লক্ষ ২২ হাজার ভোটে জয়ী হয়েছেন বলে জানান তিনি। ফলতা উপনির্বাচনে দেবাংশু পণ্ডার ১ লক্ষ ৯ হাজার ভোটে জয়ের প্রসঙ্গও তোলেন (Suvendu Adhikari)।
এদিন চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ড প্রসঙ্গে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, শুটার ও সুপারি কিলার সহ ৭ জনকে সিবিআই গ্রেফতার করেছে। সুপারির ২ কোটি টাকা কোথা থেকে এসেছিল, তা তদন্তে জানা যাবে। বিগত সরকারের আমলে ভোটে অশান্তির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, এবারের তিনটি উপনির্বাচনেই কোনও অশান্তির ঘটনা ঘটেনি, এটাই পরিবর্তনের বাংলা। তিনি বলেন, (Suvendu Adhikari) “৬ মাসের মধ্যেই সরকার মানুষের বিশ্বাস অর্জন করে এগোচ্ছে। এই ৬ মাসে যা দেখছেন, তা চা-বিস্কুটের সমান। এখনও ব্রেকফাস্ট লাঞ্চ বাকি।”
