আজকের দিনেখেলাবাংলার আয়নাভারত

Abhishek-Vaibhav : এমন ব্যাটিং আগে দেখিনি’, অভিষেক-বৈভব ঝড়ে হতবাক শ্রেয়সও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- দু’জনের জুটিতে মাত্র ৫ ওভারে ১০০ রান! (Abhishek-Vaibhav) আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন বিধ্বংসী ব্যাটিং রোজ দেখা যায় না। অভিষেক শর্মার ৩৫ বলে সেঞ্চুরি আর বৈভব সূর্যবংশীর ঝড়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতে নিল ভারত। (Abhishek-Vaibhav) অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজেও এই ব্যাটিং দেখে হতবাক।

 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ওপেনে বৈভব সূর্যবংশীকে (Abhishek-Vaibhav) নিয়ে আসার সিদ্ধান্ত কাজে লেগে যায়। শুরু থেকেই কিউয়ি বোলারদের ওপর চড়াও হন দুই বাঁহাতি। অভিষেক শর্মা মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করেন, (Abhishek-Vaibhav) তারপর ৩৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। এটি তাঁর চতুর্থ টি-টোয়েন্টি সেঞ্চুরি। এর আগেও তিনি ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন।

 

অন্যদিকে বৈভব করেন ১৯ বলে ৪৫ রান। (Abhishek-Vaibhav) দু’জনের জুটিতে পাওয়ারপ্লেতেই কার্যত ম্যাচ জিতে নেয় ভারত। মাত্র ৫ ওভারে দলগত ১০০ রান, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম। পাওয়ারপ্লের ৬ ওভারে ওঠে ১১৮ রান, (Abhishek-Vaibhav) আন্তর্জাতিক ক্রিকেটে আর কোনও দেশ এত রান করতে পারেনি। শেষ পর্যন্ত ৪০ বল বাকি থাকতেই ১৯৯ রান তাড়া করে জেতে ভারত।

 

ম্যাচ শেষে শ্রেয়স বলেন, (Abhishek-Vaibhav) “যখন আমি আর সঞ্জু আউট হলাম, তখন বল রীতিমতো ঘুরছিল। আমরা অবাক হয়ে ভাবছিলাম, ওপেনার দু’জন কীভাবে খেলল? মাত্র ৫ ওভারে ১০০! আন্তর্জাতিক ক্রিকেটে এরকম ঘটনা আমি আগে দেখিনি।” (Abhishek-Vaibhav) প্রতিপক্ষ ড্যারিল মিচেলও বলেন, “অভিষেক অসম্ভব একটা কাজ করেছে।”

 

এই ইনিংসে একাধিক রেকর্ড ভেঙেছেন অভিষেক (Abhishek-Vaibhav)। তিনবার ৪০-র কম বলে সেঞ্চুরি, ১৫ বল বা তার কমে তিনবার ফিফটি এবং এক ইনিংসে ১০টির বেশি ছক্কা হাঁকানোর ক্ষেত্রে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি (Abhishek-Vaibhav)। আন্তর্জাতিক, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সব মিলিয়ে তাঁর সেঞ্চুরির সংখ্যা বেড়েই চলেছে।

 

বৈভব-অভিষেক জুটি দেখিয়ে দিল ভারতের (Abhishek-Vaibhav) টি-টোয়েন্টি ভবিষ্যৎ কতটা ভয়ংকর। ১৯০-র বেশি রান তাড়া করার ক্ষেত্রে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এটিই দ্রুততম জয়। এই জয় সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপের (Abhishek-Vaibhav) আগে ভারতকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *