Food Safety : রূপোলী তবকে মোড়া মিষ্টি কেনার আগে কিছু নির্দেশিকা মেনে চলুন
কিউ ইন্ডিয়া বাংলা : হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন পরেই রয়েছে দীপাবলি এবং তার দুদিন পরে রয়েছে ভাইফোঁটা (Food Safety)। লাইন পড়বে বিভিন্ন বড়ো বড়ো মিষ্টির দোকানে। ভাইফোঁটায় পাতে সাজানো হবে হরেক রকমের সন্দেশ, কাজুর বরফি ইত্যাদি মিষ্টি (Food Safety)। সেই নামীদামী কিছু মিষ্টির গায়ে দেখা যাবে রূপোলী তবক বা রাংতা লাগিয়ে ক্রেতাদের নজর কাড়তে। অনেকেই সৌন্দর্যের লোভে পড়ে প্রচুর টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসেন সেই সব মিষ্টি। কিন্তু তারা এটা জানেননা, (Food Safety) যে অই রূপোলী রাংতা বা তবকের মাধ্যমে বাড়িতে বয়ে আনছেন মারাত্মক বিপদ।
উৎসবের মরসুমে টাকা উপার্জনের লোভে কিছু কারচুপি করে বসেন (Food Safety)। যার কারণে বিপদের মুখে পড়তে কিছু সাধারণ মানুষকে। মিষ্টির সৌন্দর্যতার ওপর ব্যবসায়ীরা বেশি নজর আরোপ করায় সঠিক রুপোলি (Food Safety) তবক ব্যবহার করছেন না। তারা যে পেপারটি ব্যবহার করছেন, তা অ্যালুমিনিয়াম, নিকেল, লেড বা ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর ধাতু দিয়ে তৈরি করা হচ্ছে। চিকিৎসকদের মতে, ওই পদার্থ পেটে ধীরে ধীরে জমাট বাঁধতে থাকে। জা পরবর্তী সময়ে ক্যান্সারের আকার ধারণ করতে পারে (Food Safety)। তাই এই ধরনের মিষ্টি কেনার আগে কিছু কৌশল জেনে নিন।
সিলভার পেপার কি গুঁড়ো হয়ে যাচ্ছে? (Food Safety)
আঙ্গুলের সাহায্যে যাচাই করে নিন মিষ্টির গায়ে দেওয়া রূপোলী তবক আসল কি নকল। মিষ্টির গায়ে আঙ্গুল বুলিয়ে যদি দেখুন যদি রূপোলী তবক গুঁড়ো হয়ে আঙ্গুলে আটকে যায়, তাহলে জানবেন তা আসল তবক। যদি সেটি আসল না হয় তাহলে তা আঙ্গুলে লাগবেনা।
আগুনে পুড়িয়ে পরীক্ষা করুন (Food Safety)
তবক যাচাইয়ের জন্য আগুনের ব্যবহার করতগে পারেন। মিষ্টি আগুনের কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে যদি রূপোলী তবক গলে গোল (Food Safety) হয়ে যায় তাহলে জানবেন তা আসল তবক। কিন্তু যদি সেটি নকল তাহলে তা আগুনের সংস্পর্শে আসা মাত্রই কালো বা বাদামী রঙ ধারণ করবে।
চকচকে ভাব ও রঙে নজর দিন (Food Safety)
জাল রুপোর তবক সাধারনত বেশি চকচক করেনা। কিন্তু কৃত্রিম তবক বেশি উজ্জ্বল ও চকচকে হয়। যা সহজেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে (Food Safety)। আসল তবক হলে তা কখনই ধবধবে সাদা হবেনা এবং অত্যাধিক চকচক করবেনা।
FSSAI ও প্যাকেজিং দেখে কিনুন (Food Safety)
মিষ্টি কেনার সময় অবশ্যয় করে মোড়কের গায়ে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া বা FSSAI-এর লাইসেন্স নম্বর, প্রস্তুতকারকের নাম, প্যাকিংয়ের তারিখ এবং মেয়াদ শেষের তারিখ ভালোভাবে দেখে নিন (Food Safety)। অনেক অসাধু ব্যবসায়ী লাভের জন্য বেআইনি ভাবে মিষ্টি প্রস্তুত করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তাই সামান্য কিছু জিনিসের ওপর নিজেরায় নজর দিয়ে নিজেদের পরিবারকে (Food Safety) ক্ষতির হাত থেকে রক্ষা করুন।
