BP SINGH DEATH : প্রয়াত CID ও Aahat খ্যাত নির্মাতা বি.পি. সিং, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে প্রয়াণ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ভারতীয় টেলিভিশনের ইতিহাসের অন্যতম সফল প্রযোজক ও পরিচালক বিজেন্দ্র পাল সিং ওরফে বি.পি. সিং প্রয়াত (BP SINGH DEATH)। মঙ্গলবার ভোরে তীব্র হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া বিনোদন (BP SINGH DEATH) জগতে।
নয়ের দশকের জনপ্রিয় ক্রাইম থ্রিলার ‘সিআইডি’ (C.I.D) এবং রোমাঞ্চকর (BP SINGH DEATH) হরর ধারাবাহিক ‘আহট’-এর মতো কালজয়ী শো-এর স্রষ্টা ছিলেন বি.পি. সিং। ১৯৯৮ সালে শুরু হওয়া ‘সিআইডি’ ভারতীয় টেলিভিশনের (BP SINGH DEATH) সবচেয়ে দীর্ঘমেয়াদী ধারাবাহিকগুলির মধ্যে একটি, যা প্রায় ২০ বছর ধরে দর্শকদের টিভির পর্দায় আটকে রেখেছিল।
চলচ্চিত্র নির্মাতা ও ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন (BP SINGH DEATH) ডিরেক্টরস অ্যাসোসিয়েশন’ (IFTDA)-এর সভাপতি অশোক পণ্ডিত সোশাল মিডিয়ায় তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন (BP SINGH DEATH)। ইনস্টাগ্রামে বি.পি. সিংয়ের ছবি পোস্ট করে তিনি লেখেন, “তিনি একজন অসাধারণ রূপকার ছিলেন, যিনি ক্রাইম ও থ্রিলার শোগুলির মাধ্যমে গোটা দেশকে বহু বছর ধরে মুগ্ধ করে রেখেছিলেন (BP SINGH DEATH)। তাঁর সৃষ্ট কাজ আগামী প্রজন্মের নির্মাতাদের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।”
বি.পি. সিং কেবল ক্যামেরার পেছনের কারিগরই ছিলেন না, (BP SINGH DEATH) পর্দাতেও তাঁর উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছিল। ‘সিআইডি’ ধারাবাহিকেই তিনি কড়া অথচ মজাদার ডিসিপি শমশের সিং চিত্রোলের ভূমিকায় (BP SINGH DEATH) অভিনয় করে আলাদা পরিচিতি পান। তাঁর সংলাপ ও অভিনয় আজও দর্শকদের স্মৃতিতে অমলিন। বি.পি. সিংয়ের প্রয়াণে ভারতীয় টেলিভিশন এক দূরদর্শী প্রযোজক ও সৃজনশীল ব্যক্তিত্বকে হারাল। (BP SINGH DEATH) তাঁর অবদান বিনোদন জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
