আজকের দিনেবাংলার আয়না

Gaighata Encounter : গাইঘাটা কাণ্ডে অভিযুক্তের এনকাউন্টার, ‘আমার মেয়ের অপরাধীদেরও এভাবে শেষ করা হোক’ মন্তব্য অভয়ার মায়ের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুনের অভিযোগে (Gaighata Encounter) ধৃত প্রহ্লাদ দাসের পুলিশ এনকাউন্টারে মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রতিক্রিয়া দিলেন আর জি কর কাণ্ডের নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। তাঁর দাবি, তাঁর মেয়ের অপরাধীদেরও একই পরিণতি হওয়া উচিত (Gaighata Encounter)। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোরে গাইঘাটা কাণ্ডে ধৃতকে নিয়ে তদন্তে গেলে পুলিশের উপর হামলা চালায় অভিযুক্ত, পাল্টা গুলিতে তার মৃত্যু হয়। এর আগেও মাস খানেক আগে বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় মূল অভিযুক্তের মৃত্যু হয়েছিল এনকাউন্টারে (Gaighata Encounter)।

 

সরকারের কড়া পদক্ষেপ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Gaighata Encounter) ‘সকালে জমা, বিকেলে খরচ’ মন্তব্যের উল্লেখ করে বিজেপি নেতৃত্বের দাবি, নারী নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই মুখ খোলেন রত্না দেবনাথ (Gaighata Encounter)। তিনি বলেন, ‘‘আগেকার সরকার ধর্ষণে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করেছিল। বর্তমান সরকার বিচারের রাস্তা তৈরি করছে। এমন জঘন্য কাজ যারা করে, তাদের বাঁচিয়ে রেখে লাভ কী? এনকাউন্টারই (Gaighata Encounter) এদের জন্য ঠিক।’’

 

প্রসঙ্গত, ২০২৪ সালের আগস্টে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কর্তব্যরত তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয় (Gaighata Encounter)। সিবিআই তদন্তে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে পরিবারের অসন্তোষের জেরে মামলা রি-ওপেন হয় এবং বর্তমানে পুনর্তদন্ত চলছে। ধর্ষকদের জন্য এনকাউন্টারই (Gaighata Encounter) উপযুক্ত শাস্তি বলে মনে করেন বিধায়ক। তাঁর কথায়, ‘‘আমি চাই, আমার মেয়ের অপরাধীদেরও এই পরিণতি হোক। যত এরকম হবে, তত ওরা ভয় পাবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *