আজকের দিনেখেলাবাংলার আয়নাভারত

IPL Auction : দীপাবলির মধ্যেই হার্দিকদের ভাগ্য নির্ধারণ! চূড়ান্ত হল আইপিএল নিলামের দিনক্ষণ

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- তিন বছর পর ফের দেশের মাটিতে হতে চলেছে (IPL Auction) আইপিএলের নিলাম। আগামী ১৬ ডিসেম্বর গোয়ার আইটিসি গ্র্যান্ডে বসবে মিনি নিলামের আসর। তার আগের দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর হবে নিলামের ব্রিফিং (IPL Auction)। আর তার ঠিক এক মাস আগে ১৫ নভেম্বর হল রিটেনশনের শেষ দিন। অর্থাৎ দীপাবলির মধ্যেই ঠিক হয়ে যাবে হার্দিক পাণ্ডিয়াদের মতো তারকাদের ভবিষ্যৎ (IPL Auction)।

 

সাধারণত একটা মরশুম শেষ হওয়ার এক মাস পর থেকেই ট্রেড উইন্ডো শুরু হয়, যা চলে নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত। এবারও তার ব্যতিক্রম নয় (IPL Auction)। ইতিমধ্যেই ট্রেডের খেলা শুরু হয়ে গিয়েছে। কুলদীপ যাদবের বদলে ঋষভ পন্থকে লখনউ থেকে দিল্লিতে নিয়ে এসেছে দিল্লি ক্যাপিটালস। শোনা যাচ্ছে, এবার ট্রেড মার্কেটে সবচেয়ে বড় নাম হতে চলেছেন হার্দিক পাণ্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে দলে নিতে ঝাঁপাতে চায় (IPL Auction) একাধিক ফ্র্যাঞ্চাইজি, যার মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। তাই ১৫ নভেম্বরের ডেডলাইনের আগেই বড়সড় চমক দেখা যেতে পারে।

 

গত তিন বছর বিদেশে হয়েছে আইপিএল নিলাম। ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেদ্দা এবং ২০২৬ সালে আবু ধাবিতে বসেছিল আসর (IPL Auction)। এবার সেই ধারায় ছেদ পড়ছে। এর পিছনে বড় কারণ হল বিয়ের মরশুম। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে পাঁচতারা হোটেল পাওয়া মুশকিল। কারণ মিনি নিলামের জন্য দু’রাতে অন্তত ১০০টির (IPL Auction) বেশি ঘরের প্রয়োজন হয়। এখনও ২০২৭ সালের আইপিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে মার্চের শেষ সপ্তাহ থেকে টুর্নামেন্ট শুরু হতে পারে বলে খবর (IPL Auction)। তার আগে ডিসেম্বরে গোয়ায় কার ভাগ্যে কোটি টাকা উড়বে, সেদিকেই তাকিয়ে ক্রিকেটমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *