আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Suvendu Adhikari : ‘বাটি হাতে ফেরাতে হবে মমতাকে’, হলদিয়ায় পুরভোটে কর্মীদের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

কিউ ইন্ডিয়া বাংলা, তমলুক:- হলদিয়া পুরসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার তমলুক সাংগঠনিক জেলায় বিজেপির নতুন দলীয় কার্যালয়ের ভূমিপুজো অনুষ্ঠান থেকে কর্মীদের ৩০টি আসনেই জয় ছিনিয়ে নেওয়ার টার্গেট বেঁধে দিলেন তিনি। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘খালি বাটি হাতে ফেরানোর’ হুঁশিয়ারিও দিলেন (Suvendu Adhikari)।

 

এদিন তমলুকের মঞ্চ থেকে দলীয় কর্মীদের চাঙ্গা করেন শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, “পুরো জেলার কর্মীরা ঝাঁপিয়ে পড়বেন। একদম শূন্য করে দিতে হবে ৩০টি আসনেই। একদম বাটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে পাঠাতে হবে। অনেক ক্ষতি করে দিয়েছে আমাদের। (Suvendu Adhikari) যাতে আর কোনও ক্ষতি করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে।” পুর নির্বাচনের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু বলেন, “বউনি করতে দেব না। লিখে রাখুন আমার নাম করে। জনগণ আমার সঙ্গে আছে।” আসন্ন সব নির্বাচনে রাজ্যে ৬০ শতাংশের বেশি ভোটে বিজেপি জিতবে বলেও দাবি করেন (Suvendu Adhikari) তিনি।

 

তৃণমূলে ভাঙনের দায় মমতার উপরেই চাপান শুভেন্দু (Suvendu Adhikari)। বলেন, “উনি ৮০টা বিধায়ক জিতিয়েছিলেন, কিন্তু ধরে রাখতে পারেননি। তার দায় কি আমার? ২৮ জন সাংসদের মধ্যে ২০ জনকে ধরে রাখতে পারেননি তার দায় কি আমার? উনি নিজের ঘর সামলাতে পারছেন না।” (Suvendu Adhikari) মমতাকে কটাক্ষ করতে গিয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যকেও হাতিয়ার করেন তিনি। বলেন, “মমতার সবথেকে বড় অনুগামী ফিরহাদ হাকিম বলছেন, উনি ভক্তের থেকে রক্তকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফিরহাদ হাকিম কি বিজেপির নেতা নাকি আমাদের মুখপাত্র?” মুখ্যমন্ত্রী শুভেন্দুর স্পষ্ট বার্তা, (Suvendu Adhikari) আগে নিজের ঘর সামলে তারপর বিজেপির দিকে আঙুল তুলুক মমতা। হলদিয়া পুরভোট দিয়েই রাজ্যে বিজেপির জয়ের ধারা শুরু হবে বলে মনে করছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *