আজকের দিনেভারত

Delhi Fire : দিল্লির নর্থ ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ড! স্বরাষ্ট্র-অর্থ মন্ত্রকের সদর দপ্তরে দমকলের ৬টি ইঞ্জিন

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি:- দেশের সবচেয়ে সুরক্ষিত প্রশাসনিক (Delhi Fire) জোনে বড়সড় অগ্নিকাণ্ডের আতঙ্ক। সোমবার সকালে দিল্লির রাইসিনা হিলে অবস্থিত ঐতিহাসিক নর্থ ব্লকের পেছন থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় (Delhi Fire)। স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তর থাকায় ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

 

জানা গিয়েছে, সোমবার সকালেই দমকল বিভাগের (Delhi Fire) কাছে ফোন আসে যে নর্থ ব্লকের ভিতরে কোনও অজ্ঞাত স্থান থেকে ধোঁয়া বের হচ্ছে। খবর পাওয়া মাত্রই ৬টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলের দিকে রওনা দেয় (Delhi Fire)। তবে আগুনের উৎসস্থল কোথায়, তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি।

 

এদিকে এই ঘটনা প্রথম প্রকাশ্যে আনেন শিবসেনার সাংসদ মিলিন্দ দেওরা। সকালে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় নর্থ ব্লকের পিছন (Delhi Fire) থেকে কালো ধোঁয়া উঠতে দেখেন তিনি। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘আশা করি সকলে নিরাপদে রয়েছেন। (Delhi Fire) আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করা হবে।’

 

উল্লেখ্য, ব্রিটিশ আমলে তৈরি লাল বেলেপাথরের এই নর্থ ও সাউথ ব্লকই ছিল দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু। এতদিন সেখানেই (Delhi Fire) ছিল স্বরাষ্ট্র, অর্থ, বিদেশ, প্রতিরক্ষা মন্ত্রক এবং প্রধানমন্ত্রীর দফতর। যদিও সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নতুন সচিবালয়ে মন্ত্রকগুলি সরানোর প্রক্রিয়া চলছে। দিল্লির সবচেয়ে সুরক্ষিত এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে (Delhi Fire) দমকল বাহিনী। হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি, তবে প্রশাসনের তরফে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *