MS Dhoni : ধোনির আইপিএল ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, কবে সিদ্ধান্ত জানাবেন বললেন মাহি নিজেই
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আগামী আইপিএলে খেলবেন কি এমএস ধোনি? (MS Dhoni) বেঙ্গালুরুর এক অনুষ্ঠানে নিজেই জানালেন কবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক, ফিটনেস পরীক্ষার উপরেই নির্ভর করছে সবকিছু (MS Dhoni)। গত দুই মরসুমে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। নানা পরিবর্তনের মধ্যে দিয়ে গিয়েছে দল। সেই দলে ধোনির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গত মরসুমে একটিও ম্যাচ খেলেননি মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)।
২০২৫ সালে তিনি খেলেছেন হাঁটুর চোট নিয়ে। মাঠে তাঁকে চেনা ফর্মে দেখা যায়নি। বিশেষ করে ব্যাটার ধোনিকে সে ভাবে পাওয়া যায়নি (MS Dhoni)। অধিকাংশ ম্যাচে অনেক দেরিতে ব্যাট করতে নেমেছেন, অনেক ম্যাচে ব্যাট করার সুযোগই পাননি। কিপিংয়েও আগের ক্ষিপ্রতা কিছুটা কমেছে বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে ৪৪ বছর বয়সী ধোনি আগামী আইপিএলে খেলবেন কিনা, (MS Dhoni) তা নিয়ে সংশয় আরও বেড়েছে।
এই জল্পনার মাঝেই শনিবার বেঙ্গালুরুতে একটি স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক (MS Dhoni)। সেখানে এক চিকিৎসক তাঁকে প্রশ্ন করেন, আগামী আইপিএল নিয়ে তাঁর পরিকল্পনা কী। উত্তরে ধোনি বলেন, “আগে আমায় কিছু পরীক্ষা করাতে হবে। সেই পরীক্ষার রিপোর্টগুলো আপনাকে দেখাব (MS Dhoni)। ডিসেম্বরের মধ্যেই করতে হবে। (MS Dhoni) তার পর বুঝতে পারব, আমার শরীর আগামী মরসুমে খেলার মতো অবস্থায় রয়েছে কিনা।”
এর পরই নিজের চেনা মজার ভঙ্গিতে ধোনি বলেন, (MS Dhoni) “আমি আরও এক বছর আইপিএল খেলতে পারব কিনা, সেটা নিশ্চিত করতে হবে চিকিৎসকদের। ধকল সামলানোর মতো জায়গায় আমাকে রাখতে হবে। (MS Dhoni) যথেষ্ট ফিট না থাকলে আপনাদেরই দায়িত্ব নিতে হবে। যাতে এই পুরনো গাড়িটা রাস্তায় ঠিক মতো চলতে পারে। চাপটা কিন্তু আপনাদেরই।” তাঁর এই মন্তব্যে হাসির রোল ওঠে অনুষ্ঠানে।
উল্লেখ্য, কিছু দিন আগেই এ ব্যাপারে প্রশ্ন (MS Dhoni) করা হয়েছিল চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনকে। উত্তরে তিনি বলেছিলেন, “এই প্রশ্নটা আপনাদের ধোনিকেই করতে হবে। চেন্নাইয়ে এসে ও আমাদের নিজের সিদ্ধান্তের কথা জানাবে (MS Dhoni)। যদিও আমার মনে হয়, চেন্নাইয়ের হয়ে ধোনির খেলার সম্ভাবনা রয়েছে। ধোনি তো অবসর নেয়নি।” ফ্র্যাঞ্চাইজির তরফে এখনও ধোনিকে (MS Dhoni) নিয়েই পরিকল্পনা করা হচ্ছে বলেও ইঙ্গিত দেন তিনি।
ধোনি নিজেও ধোঁয়াশা জিইয়ে রেখেছেন, (MS Dhoni) তবে একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, শারীরিকভাবে পুরোপুরি ফিট না থাকলে তিনি খেলবেন না। আবেগের বশে দলকে সমস্যায় ফেলতে চান না তিনি। আইপিএলের ধকল সামলানোর মতো ফিটনেস (MS Dhoni) না থাকলে সরে দাঁড়াবেন বলেই ইঙ্গিত দিয়েছেন মাহি। ডিসেম্বরেই জানা যাবে ধোনি খেলবেন কিনা। ফিটনেস পরীক্ষার রিপোর্টের (MS Dhoni) উপরই ঝুলছে কোটি কোটি ভক্তের অপেক্ষা এবং চেন্নাই সুপার কিংসের আগামী মরসুমের পরিকল্পনা।
