T20 World Cup : টি-২০ বিশ্বকাপ বাছাইয়ে অবিশ্বাস্য কাণ্ড! ৫ বলে ম্যাচ জিতে ভারতকে টপকে বিশ্বরেকর্ড উগান্ডার
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- শুরু না হতেই শেষ! টি-২০ বিশ্বকাপের আফ্রিকা (T20 World Cup) বাছাইপর্বে মাত্র ৫ বলে ম্যাচ জিতে চমকে দিল উগান্ডা। মোজাম্বিককে মাত্র ১৯ রানে গুটিয়ে দিয়ে এক ওভারও খেলতে হল না ক্রেনসদের। শনিবার নাইজেরিয়ায় টি-২০ বিশ্বকাপের আফ্রিকা সাব-রিজিওনাল বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় উগান্ডা ও মোজাম্বিক (T20 World Cup)। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মোজাম্বিক। শুরুটা খারাপ ছিল না। ১১ বলে ১২ রান তুলে ফেলে তারা। কিন্তু তারপরই শুরু হয় ভয়াবহ ধস।
১২ রানের মধ্যেই ৩ উইকেট হারায় মোজাম্বিক। ১৬ রানে ৫ উইকেট (T20 World Cup)। উগান্ডার বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি মোজাম্বিকের ব্যাটাররা। শেষ পর্যন্ত ৭.২ ওভারে মাত্র ১৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস (T20 World Cup)। দলের ৬ জন ব্যাটার কোনও রানই করতে পারেননি। উগান্ডার পেসার জুমা মিয়াগি মাত্র ৭ রান দিয়ে একাই তুলে নেন ৫ উইকেট। বাকি বোলাররাও দুর্দান্ত বোলিং করেন। ২০ রানের সামান্য লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী ছিল উগান্ডা (T20 World Cup)। ওপেনার রাঘব ধাওয়ান প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকান। দ্বিতীয় বলে নেন এক রান। স্ট্রাইকে আসেন রবিনসন ওবুয়া। তিনি এসেই প্রথম বলে চার মারেন। পরের দুই বলে পরপর দুটি ছক্কা মেরে মাত্র ৫ বলেই ম্যাচ শেষ করে দেন। (T20 World Cup) অর্থাৎ এক ওভারও পুরো খেলতে হল না।
যদিও টি-২০ তে সবচেয়ে কম বলে জয়ের রেকর্ড স্পেনের দখলে, যারা ২ বলে ম্যাচ জিতেছিল। কিন্তু এই ম্যাচে অন্য এক বিশ্বরেকর্ড গড়েছে উগান্ডা (T20 World Cup)। আন্তর্জাতিক টি-২০ তে এখনও পর্যন্ত অন্তত ১০০টি জয় পেয়েছে মাত্র ৯টি দল। তার মধ্যে উগান্ডা ১৩১ ম্যাচ খেলে ১০১টি জিতেছে। তাদের জয়-হারের অনুপাত ৩.৭৪ (T20 World Cup)। সেখানে ৩০০ ম্যাচ খেলে ২০০ জয় নিয়ে ভারতের অনুপাত ২.৪০৯। ফলে এই তালিকায় ভারতকে পিছনে ফেলে শীর্ষে উঠে এল উগান্ডা। উল্লেখ্য, ২০২৪ টি-২০ বিশ্বকাপে খেলেছিল উগান্ডা, যদিও এবারের বিশ্বকাপে তারা যোগ্যতা অর্জন করতে পারেনি (T20 World Cup)। মাত্র ৫ বলে ম্যাচ জিতে টি-২০ ক্রিকেটে দ্রুততম জয়গুলির একটি নিজেদের নামে করল উগান্ডা। ছোট দল হলেও পারফরম্যান্সের ধারাবাহিকতায় যে বড় দলকেও টেক্কা দিচ্ছে আফ্রিকার এই দেশ, তা ফের প্রমাণিত হল।
