Puja Market Prices : পুজোর বাজারে ‘অলক্ষ্মী’র হানা, ভোগের সবজি থেকে প্রদীপ-ঘট সবই অগ্নিমূল্য, দিশেহারা উত্তরবঙ্গ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- রাত পোহালেই কোজাগরী লক্ষ্মীপুজো, (Puja Market Prices) কিন্তু তার আগেই বাজারে ‘অলক্ষ্মী’র হানা। পুজোর উপকরণ থেকে ভোগের আনাজপাতি, সবকিছুরই দাম আকাশছোঁয়া। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, সর্বত্র একই ছবি। বাধ্য হয়েই পুজোর আয়োজনে কাটছাঁট (Puja Market Prices) করছেন গৃহস্থরা। শুক্রবার থেকেই বাজারে শুরু হয়েছে দর কষাকষি, কিন্তু দামের পারদ নামার কোনও লক্ষণ নেই। বরং শনিবার দাম আরও বাড়বে বলে জানাচ্ছেন (Puja Market Prices) বিক্রেতারা।
এবার পুজোর সামগ্রীর দাম শুনলে চমকে উঠতে হয় (Puja Market Prices)। দেবীর আসনের পাশে রাখার জন্য একটি ধানের শীষ বিক্রি হচ্ছে ৫ টাকায়। পাঁচ গ্রাম ওজনের পঞ্চশস্যের প্যাকেট ২০ টাকা, (Puja Market Prices) সরু কাগজের মালা ও চাঁদমালা ২৫ টাকা, আলপনার জন্য খড়িমাটির ছোট টুকরো ১০ টাকা, লক্ষ্মীর পায়ের ছাপের স্টিকার ১৫ থেকে ২০ টাকা। দুটি সলতে সহ মাটির প্রদীপ ১০ টাকা, ঘট ২০ টাকা, ছোট ডাব ২৫ টাকা এবং একটি আখ ৩০ থেকে ৫০ টাকা (Puja Market Prices)।
ভোগের বাজারের অবস্থা আরও খারাপ (Puja Market Prices)। কাঁচালঙ্কা বিকোচ্ছে ১২০ টাকা কেজি দরে। পটল ৬০ থেকে ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ১০০ টাকা, ফুলকপি ৭০ থেকে ৮০ টাকা কেজি। বরবটির দাম মহালয়ার আগে ছিল ৬০ টাকা, এখন ৮০ টাকা। (Puja Market Prices) শসা ৬০ থেকে ৮০ টাকা কেজি। কেন এই আকাশছোঁয়া দাম? (Puja Market Prices) বিধান মার্কেটের বিক্রেতা নরেশ সরকারের কথায়, “বৃষ্টির জন্য এবার উত্তরবঙ্গে সবজি চাষ হয়নি বললে চলে। সবই বাইরে থেকে আসছে। জোগান কম, তাই দাম বেশি।” (Puja Market Prices) ফুলেশ্বরী বাজারের বিক্রেতা রতন সাহা বলেন, “মাণ্ডিতে সবজির আমদানি নেই। যতটুকু মিলছে চড়া দামে কিনতে হচ্ছে।”
ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। (Puja Market Prices) ভারত নগরের বাসিন্দা নিবারণ চক্রবর্তী বলেন, “বাজারে সস্তা বলতে একমাত্র আলু। খিচুড়ির ব্যবস্থা করব ভেবেছিলাম, বুঝতে পারছি না কী হবে।” সুভাষপল্লির মধুমিতা ভট্টাচার্যের কথায়, “মালা, প্রদীপ, ঘট কিছুতে (Puja Market Prices) হাত দেওয়া যাচ্ছে না। অল্প করে সবই কিনতে হচ্ছে।” পরিস্থিতি এমনই যে, এবার অনেক বাড়িতেই ঐশ্বর্যের দেবীর আরাধনা হচ্ছে নামমাত্র আয়োজনে। বাজারের আগুনে পুড়ছে মধ্যবিত্তের পকেট, আর কোজাগরীর আনন্দ ম্লান হচ্ছে (Puja Market Prices) অগ্নিমূল্যের ছায়ায়।
