আজকের দিনেবিশ্ব

James Anderson : কাউন্টি দলেও ব্রাত্য, ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন জেমস অ্যান্ডারসন

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ২৫ বছরের বর্ণময় কেরিয়ারের ইতি টানতে চলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। ৪৪ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ৭০৪ টেস্ট উইকেটের মালিক (James Anderson)। ছোটবেলার ক্লাব ল্যাঙ্কাশায়ার আগামী মরসুমের জন্য তাঁকে না রাখায় এই সিদ্ধান্ত।

 

২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়েই (James Anderson) প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের। ২০০৩ সালে ইংল্যান্ডের টেস্ট দলে সুযোগ পান। এরপর টানা ২১ বছর ইংল্যান্ডের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন। ১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি (James Anderson)। মুত্তিয়া মুরলিধরন ও শেন ওয়ার্নের পরেই তাঁর স্থান। পেসারদের মধ্যে তিনিই সর্বোচ্চ।

 

২০২৪ সালের জুলাই মাসে লর্ডসে (James Anderson) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার ইংল্যান্ডের জার্সি গায়ে চাপিয়েছিলেন। তারপর থেকে ল্যাঙ্কাশায়ারের (James Anderson) (James Anderson) হয়েই কাউন্টি খেলছিলেন। ২০২৫ সালে মাঝপথে অধিনায়কত্বের দায়িত্বও নেন। ২০২৬ সালে তাঁর নেতৃত্বেই কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলে ল্যাঙ্কাশায়ার।

 

গত মরসুমে দল ব্যর্থ হলেও ব্যক্তিগতভাবে (James Anderson) সফল ছিলেন অ্যান্ডারসন। ১৭.৬৮ গড়ে ৫০ উইকেট নিয়েছিলেন। এই বয়সেও ব্যাটারদের সমস্যায় ফেলছিলেন তাঁর সুইং। কিন্তু নতুন চিফ এক্সিকিউটিভ রিচার্ড কেনিয়ন দায়িত্ব নেওয়ার পর দলকে নতুন করে সাজাচ্ছেন। তাঁর (James Anderson) ভবিষ্যৎ পরিকল্পনায় জায়গা হয়নি ৪৪ বছরের অ্যান্ডারসনের। প্রথম শ্রেণির ক্রিকেটে সব মিলিয়ে ১১৯৩ উইকেট রয়েছে অ্যান্ডারসনের। ল্যাঙ্কাশায়ার থেকেই শুরু, সেখানেই শেষ করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত প্রিয় ক্লাবেই জায়গা না পেয়ে কিছুটা অভিমান নিয়েই ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন (James Anderson) ইংল্যান্ডের সুইং-সুলতান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *