BJP CANDIDATE : নভেম্বরেই ৭ পুরসভায় ভোট! তার আগে অক্টোবরেই প্রার্থী ঘোষণা বিজেপির, আজ শহরে বনসল
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বাঙালির প্রাণের দুর্গাপুজো শেষ হতেই রাজ্যে (BJP CANDIDATE) পুরভোটের ঢাকে কাঠি। নভেম্বরে কলকাতা-হাওড়া-সহ সাতটি পুরনিগম ও পুরসভায় ভোট হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের (BJP CANDIDATE)। যদিও কমিশন এখনও চূড়ান্ত দিন ঘোষণা করেনি। তার আগেই ময়দানে নেমে পড়ল বিজেপি। আজ, বৃহস্পতিবার রাতে শহরে আসছেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল। আগামিকাল শুক্রবার, লক্ষ্মীপুজোর আগে রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর মেগা বৈঠক (BJP CANDIDATE)।
সূত্রের খবর, শুক্রবারের বৈঠকেই আসন্ন (BJP CANDIDATE) পুরভোটের প্রার্থী তালিকা ও প্রস্তুতি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। সব ঠিক থাকলে চলতি অক্টোবর মাসেই হাওড়া ও কলকাতা পুরনিগমের প্রথম (BJP CANDIDATE) দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। বিজেপির অন্দরে ইতিমধ্যেই প্রার্থী বাছাই নিয়ে জোর কদমে ঝাড়াই-বাছাই চলছে। সূত্র মারফত চাঞ্চল্যকর খবর, তৃণমূলের টিকিটে জেতা বহু পুরসভার সদস্য বিজেপির হয়ে দাঁড়াতে গোপনে যোগাযোগ রাখছেন। তাঁরা রাজ্য নেতৃত্বের পাশাপাশি কেন্দ্রীয় (BJP CANDIDATE) নেতাদের সঙ্গেও কথা বলছেন।
শুধু এই সাতটি পুরসভাই নয়, (BJP CANDIDATE) আগামী বছরের বাকি পুরসভা ভোট নিয়েও এখন থেকে ঘুঁটি সাজাতে চাইছে বিজেপি। সেই কারণে সাংগঠনিক স্তরেও বড় রদবদলের পরিকল্পনা রয়েছে। রাঢ় বঙ্গ, দক্ষিণ ২৪ পরগনা মিলিয়ে (BJP CANDIDATE) ১০টি সাংগঠনিক জেলার কমিটিতে বদল আনতে পারে শীর্ষ নেতৃত্ব। তালিকায় রয়েছে কলকাতার সাংগঠনিক জেলাও।
অন্যদিকে, বিরোধী শিবিরের প্রস্তুতি অনেকটাই থমকে (BJP CANDIDATE)। তৃণমূলের জোড়াফুল প্রতীক এখনও ফ্রিজ। মমতা শিবির নাকি ঋতব্রত শিবির, কার কাছে যাবে প্রতীক, তা নিয়ে নির্বাচন কমিশন দুই শিবিরকেই ডেকেছে (BJP CANDIDATE)। ৩০ তারিখ সেই শুনানি। কংগ্রেস ও বামেরাও প্রস্তুতিতে পিছিয়ে। সব মিলিয়ে পুজো মিটতেই বঙ্গে ফের চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদ, আর সেই দৌড়ে আপাতত এগিয়ে বিজেপি।
