আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

RSS Volunteers : মর্গের সামনে জল-বিস্কুট হাতে স্বয়ংসেবক! চোরবাগান কাণ্ডে মানবতার নজির RSS-এর

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিশ্বের বৃহত্তম স্বেচ্ছাসেবী সংস্থা আরএসএস (RSS Volunteers)। আর্তের সেবায় কোনও ভেদাভেদ না করে অবিলম্বে পথে নামাই তাদের পরম্পরা। ব্যতিক্রম হল না চোরবাগান বিপর্যয়ও। সপ্তমীর মর্মান্তিক দুর্ঘটনার পর বিধ্বস্তদের সেবায় নিজেদের নিয়োজিত করলেন স্বয়ংসেবকরা। রবিবার (RSS Volunteers) সকাল থেকেই মেডিকেল কলেজের মর্গের সামনে মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে দেখা গেল আরএসএস কর্মীদের। সংঘের বড়বাজার অঞ্চলের (RSS Volunteers) পশ্চিমভাগের স্বয়ংসেবকরা মর্গের সামনে আর্ত পরিজনের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। শোকস্তব্ধ পরিবারগুলির যে কোনও ধরনের প্রয়োজনে পাশে দাঁড়াচ্ছেন তাঁরা।

 

সংঘ সূত্রে খবর, ২৫ জন স্বয়ংসেবক (RSS Volunteers) ইতিমধ্যেই সেবার কাজ শুরু করেছেন, বাইরে প্রস্তুত রয়েছেন শতাধিক। জল, বিস্কুট, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সবরকম সাহায্যেই নজিরবিহীন ভূমিকায় তাঁরা। শুধু মর্গেই নয়, (RSS Volunteers) আহতদের সাহায্য এবং প্রয়োজন পড়লে উদ্ধারকাজে পুলিশকে সাহায্য করার জন্যও প্রস্তুত স্বয়ংসেবকরা।

 

এ প্রসঙ্গে স্বয়ংসেবক নীরজ পাণ্ডে বলেন, (RSS Volunteers)”আমরা যেখানেই মানুষ বিপদে পড়েন এগিয়ে যাই। পোস্তা ব্রিজ বিপর্যয়ের পরেও আমরা গিয়েছিলাম। এখানেও যা সাহায্য লাগবে, সাধ্যমতো আমরা সব করছি।” আরেক (RSS Volunteers) স্বয়ংসেবক অজয় যাদবের কথায়, “এটাই আমাদের কর্তব্য। ২৫-৩০ জন এখানে, বাকি শতাধিক স্বয়ংসেবক বাইরে প্রস্তুত।” চোরবাগান সর্বজনীনের দুর্ঘটনার পর ১২ ঘণ্টা কেটে গেলেও যখন প্রশাসন-পুজো কমিটি-বেসরকারি নিরাপত্তারক্ষীদের (RSS Volunteers) মধ্যে দায় ঠেলাঠেলি চলছে, তখন নীরবে মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন সংঘসেবকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *