Suvendu Adhikari : পুজো মণ্ডপে আর থাকবে না ভিআইপি লাইন! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- চোরবাগানের ভয়াবহ বিপর্যয়ের পর কড়া পদক্ষেপ (Suvendu Adhikari) রাজ্য সরকারের। শহরের বড় পুজো মণ্ডপগুলিতে এবার থেকে আর থাকবে না কোনও ভিআইপি লাইন। সকল দর্শনার্থীকে একটাই লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে হবে। রবিবার ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকের পর এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী।
রবিবার ভবানীভবনে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্ত-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ঘটনার তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করা হয়েছে (Suvendu Adhikari)। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব, দমকলের ডিজি অনুজ শর্মা, স্পেশাল টাস্ক ফোর্সের এডিজি জাভেদ শামিমের নেতৃত্বে এই বিশেষ দল গঠন করা হয়েছে।
শনিবার রাত থেকেই এই দল কাজ শুরু করেছে (Suvendu Adhikari)। শহরের সমস্ত বড় পুজো মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে তারা এবং প্রয়োজনে অনস্পট সিদ্ধান্ত নিয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনার পর আগামী ২৬ তারিখ রাজ্যের উদ্যোগে আয়োজিত (Suvendu Adhikari) বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান কাটছাঁট করা হচ্ছে। অনুষ্ঠানটি সম্পূর্ণ আড়ম্বরবর্জিত হবে। সেখানে মৃত ১৯ জনের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং আহতদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হবে।
এদিন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশ্যেও বার্তা দেন (Suvendu Adhikari)। তিনি বলেন, “মনের মধ্যে সহানুভূতি রেখেই মা দুর্গা দর্শন করুন। শাস্ত্র-পঞ্জিকা মতে যে কাজগুলি আছে তা করুন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আগামী দু’তিন-দিন এই (Suvendu Adhikari) শোকার্ত পরিবারগুলির পাশে থাকব।”
