DMK – CONGRESS : ডিলিমিটেশনের আগে বড় ধাক্কা ইন্ডি জোটে, কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ বলে দূরত্ব বাড়াল ডিএমকে
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সংসদে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ (DMK – CONGRESS) বিল পেশের আগেই ইন্ডি জোটে বড় ভাঙন। কংগ্রেসকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে একমঞ্চে না থাকার ঘোষণা করলেন এমকে স্ট্যালিন (DMK – CONGRESS)। সূত্রের খবর, দলীয় বৈঠকে স্ট্যালিন স্পষ্ট জানিয়েছেন, ভোটচুরির অভিযোগে নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলন চলবে। এসআইআর বাতিলের দাবিতেও সরব থাকবে ডিএমকে। ককরোচ জনতা পার্টির বিক্ষোভকেও সমর্থন করবে দল (DMK – CONGRESS)। কিন্তু কোনও ইস্যুতেই কংগ্রেসের সঙ্গে একমঞ্চে যাওয়া যাবে না।
স্ট্যালিনের অভিযোগ, কংগ্রেস (DMK – CONGRESS) ডিএমকে-কে পিছন থেকে ছুরি মেরেছে। প্রয়োজনে আঞ্চলিক দলগুলিকে নিয়ে তৃতীয় ফ্রন্ট গড়ার ভাবনাও রয়েছে। এদিকে চলতি মাসের শেষে বিশেষ অধিবেশন ডেকে ৫৪৩ থেকে লোকসভার আসন ৮১৬ করার (DMK – CONGRESS) ডিলিমিটেশন বিল পাশ করাতে চায় কেন্দ্র। গত ১৭ এপ্রিল সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিল পাশ হয়নি। এবার সরকারের দাবি, দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা তাদের হাতেই আছে।
লোকসভায় ৫৪০ সাংসদের মধ্যে প্রয়োজন ৩৬০ ভোট। তৃণমূল ও উদ্ধবের শিবসেনায় ভাঙনের পর এনডিএ ৩১৯-এ পৌঁছেছে। ডিএমকে-র ২২ জন (DMK – CONGRESS) ও শরদ পাওয়ারের এনসিপি সমর্থন করলে সংখ্যা ৩৪৯ হবে। রাজ্যসভাতেও ১৬৩ ভোটের লক্ষ্যে এনডিএ এখন ১৫৫-তে। তাহলে কি বিজেপির সঙ্গে গোপন সমঝোতা সেরে ফেলেছে ডিএমকে? ডিলিমিটেশন বিলে স্ট্যালিনের (DMK – CONGRESS) সমর্থনই কি সরকারের আত্মবিশ্বাসের কারণ? ইন্ডি জোটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও গভীর হল।
