আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Sujit Bose : হাইকোর্টে বাতিল জামিনের আর্জি, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুজিত বসু

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কলকাতা হাই কোর্টে জামিন খারিজ হওয়ার পর এবার সুপ্রিম কোর্টে গেলেন প্রাক্তন মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। বৃহস্পতিবার গভীর রাতে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তিনি। গত ১২ মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন বিধাননগরের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। সেই থেকেই তিনি জেলবন্দি। রাজ্যে পালাবদলের পর থেকেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা। পুরসভা এবং শিক্ষক নিয়োগের মতো গুরুতর মামলার দায়িত্বে থাকা ইডি ও সিবিআই তদন্তে গতি আনে (Sujit Bose)।

 

তদন্তে নেমে কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর মতো অবস্থা হয় (Sujit Bose)। শুধু পুরনিয়োগ দুর্নীতিই নয়, একাধিক আর্থিক দুর্নীতির হদিশ পান তদন্তকারীরা। তাঁর ছেলের রেস্তরাঁয় একাধিক বেআইনি কাজের অভিযোগও ওঠে। এর জেরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি (Sujit Bose)। একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে আদালতে।

 

সম্প্রতি মঙ্গলবার ফের জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন করেন সুজিত বসু (Sujit Bose)। শুনানিতে ইডির আইনজীবী জোরালো আপত্তি জানান। তাঁর দাবি, প্রভাবশালী এই নেতাকে জামিন দেওয়া হলে তিনি প্রভাব খাটিয়ে তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন। তাতে তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে। ইডির সেই সওয়াল শুনে জামিনের আর্জি খারিজ করে দেন বিচারপতি (Sujit Bose)। এই রায়ের পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন প্রাক্তন মন্ত্রী। তবে আইনি মহলের মতে, পুজোর ছুটির কারণে এখনই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা নেই। ফলে এবারের দুর্গাপুজোটাও জেলেই কাটাতে হবে তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে (Sujit Bose)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *