আজকের দিনেখেলাবিশ্বভারত

Vinicius : ‘রেফারিরা আমায় টার্গেট করছেন’, ৪ ম্যাচ ব্যান নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- চার ম্যাচ ব্যানের খাঁড়া নেমেছে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস (Vinicius) জুনিয়রের ওপর। ভিয়ারিয়ালের বিরুদ্ধে লা লিগার ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডার নাথান সালিবার চুল টেনে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। (Vinicius) যার ফলে বার্সেলোনার বিরুদ্ধে এল ক্লাসিকো-সহ চার ম্যাচে খেলতে পারবেন না ভিনি। এবার এই শাস্তি নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। খারাপ পারফরম্যান্স, ব্যক্তিগত জীবনে টানাপোড়েন, তার ওপর চার ম্যাচের ব্যান, (Vinicius) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভিনিসিয়াসের। এই শাস্তি নিয়ে রেফারিদের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তিনি।

 

ভিনিসিয়াস বলেন, “আমার মনে পড়ছে না, আর (Vinicius) কোনও ফুটবলার চার ম্যাচের নির্বাসন পেয়েছেন কি না। আমি সামনে থাকা বিপক্ষ ফুটবলারকে সরানোর চেষ্টা করেছিলাম। তখন ওর চুলে আমার হাত আটকে যায় (Vinicius)। তার পরেই লাল কার্ড! আমি অবাক হয়েছিলাম। রেফারিকে এমন কোনও অপমানজনক কথা বলিনি, যার জন্য চার ম্যাচের নির্বাসন দেওয়া যায়। কিন্তু ভিনির ক্ষেত্রে সব কিছুই খুব সহজ।”

 

তাঁর দাবি, পরিসংখ্যান অনুযায়ী এখনও (Vinicius) পর্যন্ত অন্তত ৫০০ বার ফাউলের শিকার হয়েছেন তিনি, অথচ বিপক্ষ ফুটবলারদের মাত্র পাঁচটি লাল কার্ড দেখানো হয়েছে। ভিনির কথায়, “ডিফেন্ডাররা পুরো ম্যাচ আমাকে ফাউল করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত কার্ড দেখতে হয় আমাকেই।” শুধু নিজের জন্য নয়, লামিনে ইয়ামাল বা জুলিয়ান আলভারেজের (Vinicius) মতো তরুণ প্রতিভাবান অ্যাটাকারদের জন্যও আরও সুরক্ষা চেয়েছেন ভিনিসিয়াস। ভিনিসিয়াস স্বীকার করে নিয়েছেন, তিনি এখন সেরা ছন্দে নেই। (Vinicius) তবে দ্রুত ফর্মে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। নিজের উন্নতি এবং পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন রিয়াল তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *