আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Mamata Banerjee : মমতার উপর হামলা হয়নি, নিছক বাগবিতণ্ডা! দাবি পুলিশ কমিশনারের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর কোনও হামলা হয়নি, যা হয়েছিল তা নিছক বাগবিতণ্ডা! বুধবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। একইসঙ্গে তিনি জানান, ধৃত মহিলা সিভিক ভলান্টিয়ার গত এক বছর ধরে ডিউটিতে অনুপস্থিত ছিলেন এবং তাঁর বাবা(Mamata Banerjee)  মমতার পূর্বপরিচিত।

 

মঙ্গলবার রাতে কালীঘাটের বাড়ির সামনে বলরাম বসু (Mamata Banerjee) ঘাট এলাকায় একটি পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ ছিল, সেখানেই সুহাসিনী সাহা (Mamata Banerjee) নামে এক মহিলা ছুরি নিয়ে তাঁর উপর চড়াও হন। ঘটনাকে কেন্দ্র করে রাতেই রাজনৈতিক তোলপাড় শুরু হয়। ওই মহিলা সিভিক ভলান্টিয়ার বলে মঙ্গলবারই দাবি করেছিল তৃণমূল, বুধবার সাংবাদিক বৈঠকে সে কথা মেনে নেন নগরপাল অজয় নন্দ। তবে হামলার অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দেন তিনি। (Mamata Banerjee) বলেন, “হামলা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। এ সংক্রান্ত কোনও তথ্যও নেই। (Mamata Banerjee) যা হয়েছিল তা নিছক বাগবিতণ্ডা।”

 

ধৃত সুহাসিনী প্রসঙ্গে নগরপাল জানান, তিনি সিভিক (Mamata Banerjee) ভলান্টিয়ার হলেও গত এক বছর ধরে ডিউটিতে অনুপস্থিত ছিলেন। তবে হামলাস্থল বলরাম বসু ঘাটে তিনি আগে ডিউটি করেছিলেন, সে তথ্যও জানান অজয়। (Mamata Banerjee) একইসঙ্গে তিনি দাবি করেন, গ্রেফতার হওয়া সুহাসিনীর বাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বপরিচিত।

 

এদিকে ঘটনা নিয়ে তৃণমূল সাংসদ দোলা সেনের (Mamata Banerjee) বয়ান ছিল সম্পূর্ণ ভিন্ন। তাঁর দাবি, পুজোর উদ্বোধনে যাওয়ার সময় এক মহিলা মমতাকে ‘পিসি’ সম্বোধন করে ছুটে আসেন। দোলার অভিযোগ, ওই মহিলা মত্ত ছিলেন, তিনি মমতার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন। তার পরে রাস্তায় শুয়ে গালিগালাজ করতে (Mamata Banerjee) থাকেন। মহিলার হাতে ছুরি ছিল বলেও দাবি করেন তিনি। এই ঘটনায় দোলা সেন কালীঘাট থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় সুহাসিনীকে।

 

বুধবার আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় (Mamata Banerjee) ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে সুহাসিনীর শর্তাধীন জামিন মঞ্জুর হয়। উল্লেখযোগ্য বিষয় হল, পুলিশের তরফে এদিন জামিনের বিরোধিতা করা হয়নি। মমতার উপর হামলার অভিযোগ ঘিরে (Mamata Banerjee) যখন রাজ্য রাজনীতি সরগরম, তখন পুলিশ কমিশনারের এই মন্তব্যে নতুন মোড় নিল গোটা ঘটনা। হামলা নয়, বাগবিতণ্ডা এবং ধৃতের পরিবারের সঙ্গে মমতার পূর্বপরিচিতির দাবি ঘিরে বিতর্ক আরও বাড়ল বলেই মনে (Mamata Banerjee) করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *