Niti Taylor : প্রাক্তন প্রেমিকের হাতে নির্যাতিত নীতি টেলর, শরীরে এখনও রয়েছে সিগারেটের ছ্যাঁকার দাগ
কিউ ইন্ডিয়া বাংলা : প্রাক্তন প্রেমিকের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন অভিনেত্রী নীতি টেলর (Niti Taylor)। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত সম্পর্কের তার কিছু তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। সাক্ষাৎকারের মাধ্যমে অভিনেত্রীর অভিযোগ, (Niti Taylor) তাঁর প্রাক্তন প্রেমিক তাঁকে চড় মারতেন, ধাক্কা দিতেন, এমনকি সিগারেটের ছ্যাঁকাও দিতেন। এছাড়াও বিভিন্ন ধরণের অমানবিক অত্যাচার করতে। সেটা প্রায় বেশ কয়েকদিন ধরেই করে এসেছে (Niti Taylor)।
নীতি জানান,(Niti Taylor) প্রাক্তন প্রেমিক তাঁর পোশাক, বন্ধুবান্ধব এবং যাতায়াতের উপর নজরদারি করতেন। একবার প্রেমিকের জন্মদিনের পার্টি থেকে বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয়। অভিনেত্রীর দাবি করেন, সেই সময় তাঁকে ধাক্কা দেওয়া ও চড় মারার ঘটনাও ঘটে। সেই রাগে নাকি তার প্রাক্তন পরে তাঁর শরীরে (Niti Taylor) সিগারেটের ছ্যাঁকা দেয়। এই ধরণের অভিযোগও তিনি প্রকাশ্যে আনেন।
এছাড়াও অভিনেত্রীর বলেন,(Niti Taylor) তাঁর সেই ক্ষতের দাগ এখনও শরীরে রয়েছে তাঁর । তাঁর ত্বকে কেলয়েড তৈরির প্রবণতা থাকায় ক্ষত সেরে যাওয়ার পরেও দাগগুলি উঁচু ও স্পষ্ট হয়ে রয়েছে। ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’, ‘গুলাম’-এর মতো ধারাবাহিকে অভিনয় (Niti Taylor) করে পরিচিতি পেয়েছেন নীতি।
