Gyanesh Kumar : দিল্লির পর কলকাতা! জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আজ পথে নামছেন মমতা, ‘বেরোতে দেব না’ বার্তা শুভেন্দুর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- দিল্লির আন্দোলনের আঁচ এবার কলকাতাতেও (Gyanesh Kumar)। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগে আজ রাজপথে নামার ডাক দিয়েছেন কালীঘাটপন্থীরা। রাজাবাজার থেকে পার্কসার্কাস পর্যন্ত মিছিলে হাঁটতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। (Gyanesh Kumar) এসআইআরকে হাতিয়ার করে ভোটে কারচুপির অভিযোগে বিদ্ধ জ্ঞানেশ কুমার। তাঁর পদত্যাগের দাবিতে একজোট বিরোধীরা। রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেছেন, আজ মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার (Gyanesh Kumar) কথা।
তার মাঝেই কালীঘাট তৃণমূলের তরফে একটি প্রচারপত্র (Gyanesh Kumar) বিলি করা হয়েছে। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলা হয়েছে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক ও তরুণ প্রজন্মের উপর অত্যাচারের প্রতিবাদে আমজনতাকে এককাট্টা হওয়ার ডাক দেওয়া হয়েছে (Gyanesh Kumar)। জেলায় জেলায় কর্মসূচির বার্তাও পাঠানো হয়েছে। এই মিছিলকে কেন্দ্র করে সোমবার রাতেই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি পুজো উদ্বোধনের পর তিনি বলেন, “বেরোতে দেব না। সিপিকে নির্দেশ দিয়েছি, রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না। (Gyanesh Kumar) প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্সও নামাতে বলেছি। দুর্গা পুজোর সময় কোনও বিশৃঙ্খলা করতে দেব না।”
অন্যদিকে কলকাতা পুলিশ (Gyanesh Kumar) কমিশনার অজয় নন্দা জানিয়েছেন, মিছিল নিয়ে তাঁদের কাছে এখনও কোনও তথ্য নেই। তিনি বলেন, “সমাজমাধ্যমের পোস্ট দেখে কিছু বলা যায় না। কোনও মিছিল থাকলে সবটা ভাবা উচিত। খবর এলে আইন অনুযায়ী (Gyanesh Kumar) ব্যবস্থা নেওয়া হবে।” তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই পার্ক সার্কাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। একদিকে সুপ্রিম কোর্টে জ্ঞানেশ ইস্যুতে শুনানি, অন্যদিকে কলকাতার রাজপথে মমতা বনাম শুভেন্দুর সরাসরি সংঘাতের সম্ভাবনা। উৎসবের বাংলায় এই মিছিলকে ঘিরে রাজনৈতিক (Gyanesh Kumar) পারদ তুঙ্গে।
