Neck Pain : একভাবে চেয়ারে বসে কাজ করার ফলে ঘাড়ে ব্যথা, জেনে নিন এই সমস্যা থেকে রেহাই পাবেন কি করে।
কিউ ইন্ডিয়া বাংলা : বর্তমান সময়ে পুরুষ থেকে মহিলা সকলেই সাধারণ একটি রোগে সমানতালে ভুগছেন (Neck Pain)। ২০ বছরের পর থেকেই ধীরে ধীরে লক্ষ করা যাচ্ছে এই সমস্যা গুলি। এর কারণ স্বরূপ চিকিৎসকরা দায়ী করেছেন একভাবে অনেক্ষণ বসে কাজ করাকে। অনেক সময় বসার অঙ্গভঙ্গিতেও হয়েছে থাকে কোমরে ও ঘাড়ে ব্যথা (Neck Pain)। এমনকি ল্যাপটপ বা কম্পিউটার ভুল জায়গায় রেখে কাজ করার ফলেও হয়ে থাকে। একথা জানিয়েছেন, মুম্বই নিবাসী অস্থিরোগের চিকিৎসক জ়াহির আব্বাস মার্চেন্ট।
চিকিৎসকেরা বলেন, ঘাড়ের নির্দিষ্ট কাজ আছে আর তা হলে মাথা ঘোরানো ও মাথা ধারণ করা (Neck Pain)। কিন্তু কেউ যদি ঘন্টার পর ঘন্টা ঘাড় একই ভাবে রেখে কাজ করে তাহলে তো মাথায় ব্যথা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা ইত্যাদি হতেই থাকবে। ভুল ভাবে বসা বা শোয়ার জন্যেও অনেক সময় হয়েছে থাকে শরীরে এই ধরনের সমস্যা। ক্রমাগত ব্যথা যন্ত্রণার ফলে মেরুদন্ড ও ঘাড়ের বিভিন্ন (Neck Pain) সমস্যা হতে পারেন।
এই ধরনের সমস্যা দেখা গেলে কিছু নিয়ম মেনে চললে তা ঠিক হয়ে যায় (Neck Pain)। যেমন, কম্পিউটার বা ল্যাপটপের দিকে চোখ সোজাসুজি রেখে কাজ করা। যাতে বেশিক্ষণ ঘাড় উঁচিয়ে বা ঘাড় নামিয়ে কাজ করতে না হয়। পিঠ অর্থাৎ শিরদাড়া সোজা করে বসে কাজ করা। পা মেঝেতে সমান ভাবে নামিয়ে কাজ করা। এছাড়াও খেয়াল রাখতে হবে যেন বসার অবস্থানটি আরামদায়ক হয়। এর পাশাপাশি একভাবে কাজ না (Neck Pain) করে ঘন্টায় একবার করে চেয়ার থেকে উঠে একটু পাইচারী করা অত্যন্ত জরুরী। এছাড়াও নিয়মিত একটু স্ট্রেচিং বা ব্যায়াম করলে অনেকটা উপশম মেলে। এই সব করেও যদি ঘাড়, কাঁধ ও পিঠের ব্যথা না কমে তাহলে ডাক্তারের পরামর্শ (Neck Pain) নেওয়া উচিত।
