আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Fake Doctor : বারুইপুরে ভুয়ো চিকিৎসক চক্রের পর্দাফাঁস, রাতভর অভিযানে গ্রেফতার ৩

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- ভুয়ো ডাক্তার চক্রের বিরুদ্ধে অভিযানে নেমে তিন জনকে (Fake Doctor) গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ। বুধবার রাতে দুর্গাপুর, বেলেগাছি ও কুন্দরালি এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে এখতিয়ার বহির্ভূত ডেথ সার্টিফিকেট (Fake Doctor)দেওয়া-সহ একাধিক অভিযোগ উঠেছে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম তপন কুমার বৈরাগী (৫৩), (Fake Doctor)বাসুদেব নস্কর (৪৫) এবং আশিস কুমার বরাল (৬৪)। তিনজনেরই বাড়ি বারুইপুর থানা এলাকায়। ৫৩ বছর বয়সি তপন কুমার বৈরাগীকে দুর্গাপুর এলাকা থেকে, ৪৫ বছর বয়সি বাসুদেব নস্করকে (Fake Doctor)বেলেগাছি এলাকা থেকে এবং ৬৪ বছর বয়সি আশিস কুমার বরালকে কুন্দরালি এলাকা থেকে গ্রেফতার করা (Fake Doctor)হয়েছে।

 

অভিযোগ, চিকিৎসা সংক্রান্ত নিয়মকানুন ও নির্ধারিত এখতিয়ার লঙ্ঘন(Fake Doctor) করে ডেথ সার্টিফিকেট দেওয়ার মতো কাজের সঙ্গে যুক্ত ছিলেন ধৃতেরা। চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভুয়ো পরিচয় বা নিয়মবহির্ভূত কার্যকলাপের অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই উঠছে (Fake Doctor)একাধিক প্রশ্ন। এই ঘটনায় আরও কোনও ব্যক্তি জড়িত রয়েছেন কি না, কিংবা অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে অন্য কোনও (Fake Doctor)অনিয়মের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

বুধবার রাতে পুলিশের এই অভিযানের পর এলাকায় চাঞ্চল্য(Fake Doctor) ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে বারুইপুর(Fake Doctor) থানার পুলিশ। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা বিচারাধীন এবং আদালতে তা (Fake Doctor)প্রমাণসাপেক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *