Kunal Ghosh : উত্তরপাড়ার পর এবার বেলেঘাটা! ২৪ ঘণ্টায় ফের কুণালের উপর হামলা, রি*ভলভার হাতে ধাওয়া!
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- শনিবার উত্তরপাড়ার পর রবিবার ফের আক্রান্ত বেলেঘাটার (Kunal Ghosh)তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। এবার নিজের বিধানসভা এলাকাতেই। বাড়ি থেকে বেরতেই রিভলভার নিয়ে অনুসরণ, তারপর হাতুড়ি দিয়ে(Kunal Ghosh) গাড়ি ভাঙচুর ও কলার ধরে টানাটানির অভিযোগ। প্রাণে মারার চেষ্টা হয়েছে বলে দাবি বিধায়কের। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণালের গাড়ি আটকে ডিম (Kunal Ghosh)ছোড়া ও ভাঙচুর করা হয়। ভবানী ভবনে ঢুকতে না পেরে ইমেলে অভিযোগ জানান তিনি।
তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের হামলা। রবিবার(Kunal Ghosh) সকালে ৩৬ নম্বর ওয়ার্ডে কর্মসূচিতে যাচ্ছিলেন কুণাল। অভিযোগ, ফুলবাগান থেকে নারকেলডাঙা পর্যন্ত বাইকবাহিনী তাঁকে ফলো করে। গাড়ির সামনে-পিছনের কাচে পাথর, হাতুড়ির আঘাত। কুণাল বলেন, (Kunal Ghosh)”হাতুড়ি দিয়ে কাচ ভেঙে কলার ধরে ঝুলল। আরেকজন বাইকে রিভলবার বার করেছে। আমার নিরাপত্তারক্ষী(Kunal Ghosh) রিভলভার বার করতে ওরা থমকায়।”
ঘটনার পর নারকেলডাঙা থানায় যান তিনি। ঘটনার নিন্দা (Kunal Ghosh)করে বিজেপিকে দায়ী করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পালটা বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের দাবি, “এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। নিজেদের অস্তিত্ব রক্ষায় তৃণমূলই হামলা চালিয়েছে, (Kunal Ghosh)বিজেপি যুক্ত নয়।” পরপর দু’দিন বিধায়কের উপর হামলায় সরগরম রাজ্য রাজনীতি। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুণাল(Kunal Ghosh)। তদন্তে পুলিশ।
