Subhranshu Roy : এক মাস ধরে স্ত্রী নিখোঁজ নেপালে, দুই সন্তানের মাকে ফেরাতে মোদিকে চিঠি শুভ্রাংশুর
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেপালের ভয়াবহ হড়পা বানের এক মাস পরেও (Subhranshu Roy) খোঁজ নেই মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায় ভৌমিকের। গত ২৬ আগস্ট কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ হন তিনি(Subhranshu Roy)। এক মাস ধরে জলজ্যান্ত মানুষটা উধাও। এবার স্ত্রীকে ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হচ্ছেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়(Subhranshu Roy)।
একটি বেসরকারি পর্যটন সংস্থার সঙ্গে মানস (Subhranshu Roy)সরোবর যাত্রায় গিয়েছিলেন শর্মিষ্ঠা। নেপাল হয়ে চিনের ভিসা নিয়ে সীমান্ত পেরনোর কথা ছিল। ২৬ আগস্ট ভোরেই চিন সীমান্তের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাঁদের। শুভ্রাংশুর দাবি,(Subhranshu Roy) স্ত্রীর সঙ্গে শেষবার কথা অনুযায়ী, বিপর্যয়ের আগেই তাঁরা নিরাপদে চিনের দিকে চলে গিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। না মৃতের তালিকায় নাম,(Subhranshu Roy) না উদ্ধারের তালিকায়।
জানা গিয়েছে, ইতিমধ্যেই দু’বার (Subhranshu Roy)মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন শুভ্রাংশু। রাজ্য সরকার বিদেশমন্ত্রকের মাধ্যমে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে আশ্বাস মিলেছে। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই এবার প্রধানমন্ত্রীকে চিঠি লেখার সিদ্ধান্ত(Subhranshu Roy)। শুভ্রাংশুর কথায়, “একমাস হয়ে গেল স্ত্রীর কোনও সংবাদ নেই। উৎকণ্ঠায় গোটা পরিবার। তাই ঠিক করেছি, প্রধানমন্ত্রী-সহ সকলকে চিঠি লিখব। সকলের কাছে অনুরোধ, আমার দুই সন্তানের মাকে ফিরিয়ে দিন।”(Subhranshu Roy)
শর্মিষ্ঠা-শুভ্রাংশুর এক ছেলে ও এক মেয়ে।(Subhranshu Roy) ছেলে অনেক ছোট, মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী। মা ছাড়া সংসারে দিদিই এখন ভাইকে সামলাচ্ছে। মায়ের ফেরার অপেক্ষায় দিন গুনছে দুই সন্তানই। রায় পরিবার এখনও মৃত্যুর খবর মানতে নারাজ(Subhranshu Roy)। তবে এক মাসেও কোনও খোঁজ না মেলায় উদ্বেগ বাড়ছে প্রতি মুহূর্তে।
