আজকের দিনেতিলোত্তমারাজনীতি

Suvendu Adhikari : ভাতা নয়, উন্নয়ন চাই – মমতাকে তোপ শুভেন্দুর, নিউটাউনে ১০০০ বেডের আদানি আরোগ্য মন্দির

কিউ ইন্ডিয়া বাংলা, নিউটাউন :- ডবল ইঞ্জিন সরকারের স্বাস্থ্যক্ষেত্রে বড় পদক্ষেপ(Suvendu Adhikari)। নিউটাউনে ৫১ একর জমির উপর তৈরি হতে চলা ‘আদানি আরোগ্য মন্দিরে’ দুস্থদের জন্য ১০০০ শয্যা সম্পূর্ণ বিনামূল্যে থাকছে। বৃহস্পতিবার এই (Suvendu Adhikari) মেগা প্রকল্পের ভূমিপুজো ও শিলান্যাস হয়।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, বাংলার(Suvendu Adhikari) জন্য এটা ঐতিহাসিক দিন। দেশের কোথাও গরিবদের জন্য এমন ব্যবস্থা নেই। তিনি জানান, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই করণ আদানি তাঁর সঙ্গে দেখা করে নিউটাউনে আধুনিক হাসপাতাল তৈরির প্রস্তাব দেন এবং গৌতম আদানির (Suvendu Adhikari)সবুজ সংকেত মিলতেই কয়েক মাসের মধ্যে (Suvendu Adhikari)ভূমিপুজো হয়ে গেল।

 

তিনি আরও বলেন, এই হাসপাতালকে কেন্দ্র করে (Suvendu Adhikari)নিউটাউনে একটি স্বাস্থ্যনগরী তৈরি হবে। এটি একটি মাইলস্টোন। এদিনের মঞ্চ থেকে বাম ও তৃণমূলকে একযোগে নিশানা করেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, উনি শুধু করব করব বলেছেন (Suvendu Adhikari)আর ভাতা দিয়েছেন। বাংলায় শিল্প নিয়ে আগ্রহ দেখানো হয়নি। বাম আমলে ইউনিয়নের ঝামেলায় ৫৪টি কারখানা বন্ধ (Suvendu Adhikari)হয়েছে।

 

অনুষ্ঠানে গৌতম আদানি জানান, ২০৩৫ সালের মধ্যে বাংলায় বন্দর,(Suvendu Adhikari) বিদ্যুৎ, সড়ক, সেতু, সিমেন্ট কারখানা এবং ডেটা সেন্টার সহ একাধিক ক্ষেত্রে লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। আদানি গোষ্ঠীর এই বিনিয়োগে বাংলায় ব্যাপক কর্মসংস্থান হবে এবং বেকারত্ব (Suvendu Adhikari)কমবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *