আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Milan Pradhan : আপাতত পুলিশি পদক্ষেপ নয়, স্বস্তিতে নন্দীগ্রামের জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ১৯ বছরের পুরনো মামলায় গ্রেপ্তার হওয়া নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে (Milan Pradhan) আপাতত স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। আগামী ১২ অক্টোবর পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও(Milan Pradhan) পদক্ষেপ নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে আদালত।

 

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেপ্তার করা হয় মিলন প্রধানকে(Milan Pradhan)। তাঁর বিরুদ্ধে ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের সময় খুন, খুনের চেষ্টা, জমায়েত ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। নন্দীগ্রাম থানায় তিনটি এবং খেজুরি থানায় একটি মামলা রুজু হয়(Milan Pradhan)। নন্দীগ্রাম থানার মামলায় ৫ অক্টোবর এবং খেজুরি থানার মামলায় ৭ অক্টোবর পর্যন্ত তিনি জেল হেফাজতে রয়েছেন।

 

বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে(Milan Pradhan) শুনানিতে মিলনের আইনজীবী অয়ন ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্য আদালতে জানিয়েছিল মিলনের বিরুদ্ধে আর কোনও মামলা বিচারাধীন নেই, কিন্তু তারপরেও তাঁকে নতুন আরেকটি মামলায় যুক্ত(Milan Pradhan) করা হয়েছে।

 

এর জবাবে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার জানান, (Milan Pradhan)শুনানির আগেই ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। রাজ্যের আরও দাবি, এই মামলাগুলি পূর্বতন সরকার প্রত্যাহার করেছিল, কিন্তু উপনির্বাচনের আগে নির্বাচন কমিশনের নির্দেশে তাঁকে গ্রেপ্তার(Milan Pradhan) করা হয়েছে।

 

শুনানিতে আদালত প্রশ্ন তোলে, ২০২১ সালে গ্রেপ্তারি পরোয়ানা (Milan Pradhan)জারি হলে কেন ২০২৬ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হল? কেন রাজ্যের আগের বক্তব্যের পরেও অন্য মামলায় তাঁকে আটক করা হল? সব পক্ষের সওয়াল-জবাব শুনে আদালত নির্দেশ দেয়, (Milan Pradhan)আগামী ১২ অক্টোবর পর্যন্ত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ নিতে পারবে না, এমনকি নতুন মামলাতেও তাঁকে গ্রেপ্তার করা (Milan Pradhan)যাবে না। এই নির্দেশে আপাতত কিছুটা স্বস্তিতে জেলবন্দি কংগ্রেস প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *