Dhoni’s Masterstroke : ফ্লেমিং যুগ শেষ, চেন্নাইয়ের নতুন বস জাহির খান ! ধোনির মাস্টারস্ট্রোক !
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- আইপিএলের ইতিহাসে প্রথমবার টানা তিন মরশুম প্লে-অফে উঠতে ব্যর্থ চেন্নাই সুপার কিংস। ব্যর্থতার অন্ধকার কাটাতে বড় সিদ্ধান্ত নিল ফ্র্যাঞ্চাইজি। ১৮ বছর পর স্টিফেন ফ্লেমিং যুগের অবসান, সিএসকের নতুন হেডকোচ হলেন প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান।(Dhoni’s Masterstroke)
২০০৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ছিলেন স্টিফেন ফ্লেমিং। ধোনি-ফ্লেমিং জুটি ছিল আইপিএলের সবচেয়ে সফল জুটি। তাঁর কোচিংয়েই ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ – মোট ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে ইয়েলো আর্মি। সুরেশ রায়না-বদ্রীনাথ থেকে শুরু করে রুতুরাজ গায়কোয়াড়-দীপক চাহার, সকলেই সাফল্যের স্বাদ পেয়েছেন তাঁর হাত ধরে।
কিন্তু গত তিন মরশুম ধরে ছন্দপতন। ২০২৪, ২০২৫ এবং ২০২৬ – টানা তিনবার প্লে-অফে উঠতে পারেনি চেন্নাই। আইপিএলের ইতিহাসে এমন লজ্জার রেকর্ড আগে কখনও হয়নি সিএসকের। ২০২৬ আইপিএল শেষ হতেই বড় সিদ্ধান্ত নেন ফ্লেমিং। সিএসকের দায়িত্ব ছেড়ে তিনি ইংল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব নেন।(Dhoni’s Masterstroke)
তারপর থেকেই জল্পনা তুঙ্গে ছিল, কে হবেন চেন্নাইয়ের পরবর্তী কোচ? রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার, মাইক হেসনের মতো বিদেশি নাম ঘুরছিল। ম্যানেজমেন্টও বিদেশি কোচের দিকেই ঝুঁকেছিল। কিন্তু সূত্রের খবর, ধোনি নিজে চেয়েছিলেন কোনও ভারতীয় কোচকে দায়িত্ব দিতে, যিনি ভারতীয় ক্রিকেটের আবেগটা বুঝবেন।
শেষ পর্যন্ত ধোনির পছন্দেই সিলমোহর দিল সিএসকে ম্যানেজমেন্ট। ২০১১ বিশ্বকাপজয়ী দলের সতীর্থ জাহির খানের হাতেই তুলে দেওয়া হল ইয়েলো আর্মির ব্যাটন।(Dhoni’s Masterstroke)
জাহিরের কেরিয়ারও বেশ চমকপ্রদ। ২০১৭ পর্যন্ত আইপিএল খেলেছেন। তারপর ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং মেন্টর ও ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে কাজ করেছেন। ২০২৪ সালে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হন, কিন্তু এক মরশুমের মধ্যেই তাঁকে ছেঁটে ফেলে ফ্র্যাঞ্চাইজি। ফলে হেডকোচ হিসেবে এটাই তাঁর সবচেয়ে বড় পরীক্ষা।
ফ্লেমিংয়ের ছায়া থেকে বেরিয়ে এসে জাহির কি পারবেন চেন্নাইকে ষষ্ঠ ট্রফি এনে দিতে? ধোনির শেষ আইপিএল-এ গুরুদায়িত্ব পেয়ে জাহির কীভাবে দল সাজান, এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটমহল।
